1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

প্রবাসী স্বামীর জীবন বাঁচাতে তিন সন্তান বিক্রি করতে চায় মা

আল আমিন ফোরকান, পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৪২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় তার সন্তান। কিন্তু ভাগ্য এমন একটা জায়গায় নিয়ে দারকরিয়েছে যে নিজের পেটের তিন সন্তানকে বিক্রি করে প্রবাসী স্বামী লোকমানের জীবন বাঁচাতে চায় এক মা। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঘটেছে এমন এক হৃদয়বিদারক ঘটনা।
রোববার (১৪ জুলাই) সকালে  সারজমিনে গিয়ে জানা যায়, মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নয় নং ওয়ার্ডে নলী জয় নগর এলাকায় মো: শাহ আলম এর পুত্র লোকমান (৩৫) পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে গতবছর ৭ জুলাই সাড়ে তিন লক্ষ টাকা দিলে দালালের মাধ্যমে লিবিয়া পাড়ি জমায়। এর পরই শুরু হয় তার উপর শারিরীক  নির্যাতন।
লোকমানের স্ত্রী রিমি বেগম জানান, আমার স্বামী লিবিয়া পৌছানের পর কোন কাজ না পেয়ে পুনরায় দালাল ধরে ইতালি যাওয়ার জন্য। দালালের সাথে সাড়ে সাত লক্ষ টাকায় কন্টাক্ট হয় ইতালি নিয়ে দিবে সে। এরপর বাড়ির জমি জমা বন্ধক রেখে ধার দেনা করে সাড়ে ৭ লক্ষ টাকা দেই দালালদের। টাকা হাতে পেয়ে দালাল চক্র আমার স্বামীকে বন্দী করে তার উপর চালায় অমানুষিক শারিরীক  নির্যাতন এবং মুক্তিপণ দাবি করে আরো ১৫ লাখ টাকা ।
তিনি আরো বলেন, ভিডিও কল দিয়ে আমার স্বামীকে দালালরা পিটায়। এবং তাকে রক্ত যখম করে। নির্যাতন সহ্য করতে না পেরে আমার স্বামী টাকার জন্য প্রয়োজনে আমাদের তিনটি সন্তান বিক্রি করে দিতে বলে।আমার স্বামী কে প্রাণে বাঁচাতে আমি নিরুপায় হয়ে আমার সন্তানদের বিক্রি করে দিতে চাই। এমনিতেই ১১ লক্ষ টাকা দেনা তারউপর আবার ১৫ লক্ষ টাকা মুক্তি পন কীভাবে দেবো।
স্থানীয় ইউপি সদস্য কাজল জানান,  লোকমানের পরিবারের অবস্থা খুবই খারাপ। আমি শুনেছি লিবিয়ায় তাকে খুব মারধর করে এবং মুক্তিপন চায় ১৫ লক্ষ টাকা কিন্তু তাদের পরিবারের পক্ষে এতটাকা দেবার কোন সামর্থ নেই।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম রাজিব জানান, ঐ পরিবার যদি দালালদের উপর অভিযোগ দেয় থানায়, আমারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park