
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন।
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ইং তারিখে, বেলা ১২টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে।
বৈঠকে অংশগ্রহণকারী বিএনপি নেতৃবৃন্দ হলেন—জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দীন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহম্মেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে করণীয় বিষয়াদি নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৈঠক শেষে বিএনপি নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Leave a Reply