1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বসির আহাম্মেদ জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ  প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের ফ্যামেলী জোন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে সদর থানা যুবলীগ। অনুষ্ঠানে সদর থানা যুবলীগের সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সদস্য ও সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শাহ্ মোঃ ইব্রাহিম খলিল রাজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। সেসময় থানা যুবলীগ সদস্য মাহাদী হাসান নাজমুল, মধুহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল আলম, সাগান্না ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ রুহুল আমীন, কালীচরনপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আরিফ মোল্লা, পোড়াহাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফিরোজ উদ্দিন, কুমড়াবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিকুর রহমান লেন্টু সহ ১৭টি ইউনিয়নের যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। পরে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই ও ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এর মৃত্যুতে শোক প্রকাশ করে ১ মিনিট নিরবতা পালন করেন নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park