1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভনে নারী পাচার: চক্রের মূলহোতা সিআইডির জালে নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার আপসহীন: স্বরাষ্ট্রমন্ত্রী সারদায় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ: জনগণের সেবক হয়ে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির কুয়ালালামপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস’ সেনাবাহিনী প্রধানের উদ্বোধনে শুরু হলো বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ পার্বত্য চট্টগ্রামে আত্মোৎসর্গকারী বীর প্রতীক ল্যান্স নায়েক কাজী আবুল বাশারের ৩৭তম শাহাদাত বার্ষিকী আজ ঢামেকের ৮০ বছর পূর্তি উদযাপন: ডিএমসি-ডে ২০২৬ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় বিলাসবহুল ট্রানজিট হাউসে অভিযান: ১০ বাংলাদেশি আটক বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক: মাদক দমন, নগর নিরাপত্তা ও পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা জোরদারের অঙ্গীকার

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর: মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বিকেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর আমন্ত্রণে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পরবর্তীতে মালয়েশিয়া সফর শেষে সোমবার বিকেলে তিনি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং-এর আমন্ত্রণে চীন সফরে যাবেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সরকারের কূটনৈতিক ও অর্থনৈতিক অগ্রাধিকারের প্রতিফলন হিসেবে সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মালয়েশিয়া সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আরও উন্মুক্ত করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি নিয়েও গুরুত্বারোপ করা হবে।

অন্যদিকে চীন সফরে বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা, আঞ্চলিক সংযোগ জোরদার এবং উন্নয়ন খাতে অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। সফরকালে উভয় দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মালয়েশিয়া ও চীনের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন সম্ভাবনার দ্বারও উন্মোচিত হবে এই সফরের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park