1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পুলিশ আইনশৃঙ্খলাজনিত যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত আইজিপি

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, দেশে বিরাজমান স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখা এবং আইনশৃঙ্খলাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।

আইজিপি ১৫ মার্চ ২০২৩ (বুধবার) বিকালে বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও স্মৃতি লাইব্রেরি উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল বাংলাদেশ পুলিশ অত্যন্ত সফলতার সাথে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি’ ঘোষণা করেছেন। সেই জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দেশের আপামর জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন, গণমাধ্যম, আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ আমরা সবাই একসাথে একই প্লাটফর্মে একযোগে কাজ করেছি। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে আমাদের ঈর্ষণীয় সাফল্য রয়েছে। জঙ্গি দমনে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেলের স্বীকৃতি পেয়েছে।

তিনি বলেন, আমরা সবাই মিলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নয়ন হয়েছে তা আমরা ধরে রাখতে চাই। এজন্য বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে।

এরপর আইজিপি বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও ব্লাড ব্যাংক উদ্বোধন করেন।

পরে আইজিপি প্রধান অতিথি হিসেবে বরিশাল রেঞ্জ ও মেট্রোপলিটনে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ সাইফুল ইসলাম। বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বরিশাল রেঞ্জ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, আরআরএফ, এপিবিএন, জেলা পুলিশ এবং বরিশাল অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

পরে আইজিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনস পরিদর্শন করেন। তিনি সেখানে বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্ত করেন।

আইজিপি সকালে কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের কার্যালয় পরিদর্শন করেন। এসময় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park