1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পুলিশের ৩ কর্মকর্তার ডিএসসিএসসি কোর্স-২০২৪ সফলতার সাথে সম্পন্ন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের ৩ জন কর্মকর্তা সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএস) ২০২৪ সালের কোর্স সফলতার সাথে সম্পন্ন করেছে।

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স-২০২৪ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান ২৮ নভেম্বর ২০২৪ খ্রী: ডিএসসিএসসি মিলনায়তন, মিরপুর সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি এই অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স সম্পন্নকারী অফিসারদের মাঝে গ্র্যাজুয়েশন (পিএসসি) সনদপত্র বিতরণ করেন।

সফলভাবে কোর্স সম্পন্নকারী বাংলাদেশ পুলিশের ৩ কর্মকর্তা হলেন- পুলিশ সুপার ফাহমিদা হক শেলী, পুলিশ সুপার শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম এবং পুলিশ সুপার মোঃ সুমন মিয়া।

এ বছর ডিএসসিএসসি কোর্স-২০২৪ এ বাংলাদেশ সেনাবাহিনীর ১৪১ জন অফিসার, বাংলাদেশ নৌবাহিনীর ৪০ জন অফিসার, বাংলাদেশ বিমান বাহিনীর ২৬ জন অফিসার, বাংলাদেশ পুলিশের ৩ জন অফিসার এবং চীন, জার্মানী, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, কেনিয়া, কুয়েত, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, সৌদি আরব, সিয়েরা লিওন, দক্ষিন আফ্রিকা, দক্ষিন সুদান, শ্রীলংকা, তানজানিয়া, তুরস্ক, উগান্ডা ও জাম্বিয়া থেকে আগত ৫৭ জন অফিসারসহ সবর্মোট ২৬৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, এ বছর মোট ১৩ জন নারী অফিসার গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park