1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পুকুরে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আমেনা বেগম (৭৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার ২৩ আগস্ট ২০২৩ ইং, দুপুরে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার এক পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আমেনা ওই এলাকার মৃত হাফিজ মিয়ার স্ত্রী। পরিবারের লোকজনের দাবি তিনি অনেকটা মানসিক ভারসাম্যহীন।
স্থানীয় লোকজন ও নিহতের ছেলে আমির আলী জানান, কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত হাফিজ মিয়ার স্ত্রী আমেনা বেগমকে মঙ্গলবার (২২ আগস্ট) রাত আনুমানিক ১১ টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে পাশের বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন চেয়ারম্যানের মাধ্যমে থানা পুলিশকে জানান।
খবর পেয়ে কুলাউড়া খানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ৬ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন। প্রায় দিনই নিখোঁজ হয়ে যান। আবার ফিরে আসেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন, ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি আনতে জেলা প্রশাসকের কাছে পরিবারের লোকজন গিয়েছেন। অনুমতি পেলে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে। অন্যথায় ময়নাতদন্ত হবে বলে তিনি জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park