
পায়ে হেঁটে প্রথম বাংলাদেশী হিসেবে গ্রেট হিমালয় ট্রেইল পাড়ি দিয়েছেন গাজীপুরের সন্তান শাকিল। তিনি নেপালের পূর্ব-পশ্চিমে অবস্থিত বিস্তীর্ণ দুর্গমগিরি পথ ট্রেইল অতিক্রম করেছেন ১০৯ দিনে। পর্বতের উঁচুতে প্রায় ১৭০০ কিলোমিটার দুর্গম পথ হেঁটে শাকিল তার স্বপ্ন ছুঁয়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে এই অসাধ্য সাধন করেছেন তিনি।
বিশ্বের ৩৩তম মানুষ হিসেবে নেপালের গ্রেট হিমালয় ট্রেইলের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার গৌরব অর্জন করেছেন ২৯ বছর বয়সী এই বাংলাদেশী তরুণ। এই ভ্রমণে বেশ কয়েক বার মৃত্যুর খুব কাছ থেকে ফিরেছেন তিনি, তবু ফিরেছেন বিজয়ী মুকুট নিয়ে। এ বিজয় বাংলাদেশের। এ বিজয় বাংলাদেশকে উঁচুতে নিয়ে যাওয়ার। তার এই অসামান্য কৃতিত্বে নিউজ বায়ান্ন ২৪ পরিবার আনন্দিত।
Leave a Reply