1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক, জুতার মালা পড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ৯৯৯এ কল পেয়ে পুলিশ হেফাজতে

চলনবিল (সিরাজগঞ্জ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিরাজগঞ্জের সলঙ্গায় পরকিয়ার প্রেমে অসামাজিক কার্যকলাপের সময় হাতেনাতে ২জনকে আটক করে বেধড়ক মারধর ও জুতার মালা পরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে ওই এলাকার গ্রাম্য মাতব্বরদের বিরুদ্ধে।

পরে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে । তবে এবিষয়ে কোন পক্ষই মামলা না করায় পুলিশ তাদেরকে আদালতে সোর্পদ করেনি। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সলঙ্গা থানার তারটিয়া গ্রামের তাহাজ আলীর বাড়িতে।

জানা যায়, (২৬ আগষ্ট) শনিবার দিবাগত রাত্রী ৯টার দিকে সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের কসিমুদ্দিন আকন্দের ছেলে গ্রাম্য ডাক্তার বেল্লাল হোসেন (৫৫) তার পরকীয়া প্রেমিকা তারটিয়া গ্রামের তাহাজ আলীর স্ত্রী (৩২) সাথে আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক করে এলাকাবাসী। পরে গ্রাম্য সালিশে মাতব্বর আহসান হাবিবের নেতৃত্বে গ্রাম্য মাতব্বর নুরুল হালিম, সাঈদ, সুবল, সেলিম, আলম, সোলাইমান, এরশাদ, সুজন খাইরুল ও রবিউলসহ গ্রাম্য মাতব্বররা তাদের গ্রাম্য বিচারে বেল্লাল হোসেনকে জুতাপেটা করে জুতার মালা পরিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারের নির্দেশ দেন। পরে তাদের কথা মত বেল্লাল হোসেনকে জুতাপেটা করে জুতার মালা পরিয়ে দেয়া হয়। এঘটনায় জাতীয় সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ বেল্লাল হোসেন ও তার পরকীয়া প্রেমিকাকে উদ্ধার করে সলঙ্গা থানায় নিয়ে যায়।

এবিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ এনামুল হক বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ বেল্লালসহ ওই নারীকে আটক করে
প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে কোন পক্ষই মামলা না করায় তাদেরকে আদালতে সোর্পদ করা হয়নি এবং যারা বেল্লালকে জুতা পরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park