1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পবিত্র ওমরাহ পালনে গিয়ে মক্কায় বসুন্ধরা গ্রুপের এমডির শাশুড়ির মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের শাশুড়ি, কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত কে, এইচ, রশীদুজ্জামান দুদুর স্ত্রী আফরোজা জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পবিত্র ওমরাহ পালনরত অবস্থায় সৌদি আরবের মক্কায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। তিনি দুইমেয়ে, এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আফরোজা জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এ ছাড়া কুষ্টিয়া জেলার সকল শ্রেণি-পেশার মানুষ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আফরোজা জামান ১৯৫৭ সালের ১ ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। তার বাবা আফাজ উদ্দিন খান এবং মা আকিমুন্নেসা। তার স্বামী কে, এইচ, রশীদুজ্জামান দুদু ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার তৎকালীন অ্যাপোলো হাসপাতালে (বর্তমানে এভারকেয়ার) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কে, এইচ, রশীদুজ্জামান দুদু ২০০৮ সালের নবম জাতীয় সংসদনির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হোন। ছাত্রাবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ১৯৬৯ সালে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হোন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অংশগ্রহণ করেন।  পরে তিনি আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃত্ব দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park