1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী সেবা প্রদানের জন্য এম্বুলেন্স প্রদান

জয়নাল আবেদীন পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প(UGDP), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ও বাংলাদেশ সরকার এর বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসাবে জাপানীজ ODA লোন দ্বারা পরিচালিত পত্নীতলা উপজেলায় রোগীদের জরুরী সেবা প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এম্বুলেন্স ও যন্ত্রপাতি সরবরাহ উপ-প্রকল্পের আওতায় দেয়া একটি এম্বুলেন্স উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ৪৭, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাদ), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ খালিদ সাইফুল্লাহ্, পত্নীতলা থানার আফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, জাইকা কর্মকর্তা রায়হানুল আলম, সুধীজন প্রমুখ।
জাইকা কর্মকর্তা রায়হানুল আলম জানান জাইকার অর্থায়নে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলায় জরুরী সেবা প্রদানের জন্য এম্বুলেন্স সরবরাহ ও স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি সরবরাহের নিমিত্তে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প হতে ৬ষ্ঠ পর্যায়ের  প্রাক্কলিত বাজেট প্রায় ৪৪ লক্ষ ৬৯ হাজার টাকা। এছাড়া উপজেলায় প্রতি বছর সক্ষমতা উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন উপ প্রকল্প বাস্তবায়ন করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park