1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ও বিএসএফ অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক

মো.জয়নাল আবেদীন পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
শান্তিপূর্ণ, নিরাপদ এবং চোরাচালানমুক্ত সীমান্ত নির্মানের অঙ্গীকারে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ও বিএসএফ, ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বুধবার সীমান্ত পিলার ২৬৮/৯-এস এর নিকটবর্তী আলতাদিঘি এলাকায় ভারতের অভ্যন্তরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৪ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ, পতিরাম এর মধ্যে সীমান্ত পিলার ২৬৮/৯-এস এর নিকটবর্তী আলতাদিঘি এলাকায় ভারতের অভ্যন্তরে বিএসএফ এর আহবানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষে ০৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্বদেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্নেল হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি। অপরদিকে ০৭ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শুকভীর ধাংঘার কমান্ড্যান্ট ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ, আরাদপুর, ভারত। উক্ত পতাকা বৈঠকে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল হামিদ উদ্দিন, ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্টকে ঐতিহ্যবাহী  আলতাদিঘী পূনঃখননে অবশিষ্ট অংশের কার্যক্রমের সহযোগিতা কামনা করলে বিএসএফ কমান্ড্যান্ট পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক জয়পুরহাটের কড়িয়া কোম্পানীর দায়িত্বপূর্ন এলাকায় সৌলাগাড়ি বিলের জলবদ্ধতা নিরসনে বিএসএফ কর্তৃক সার্বিক সহযোগিতার জন্য বিএসএফ কমান্ড্যান্টকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ এর মধ্যে সু-সমন্বয় ও দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের ফলে বিগত ০২ বছরে সীমান্তে কোন ধরনের অনাকাংক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং উভয় দেশের অধিনায়ক এ ধারা অব্যাহত রাখার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। পরিশেষে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধসহ সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক একসাথে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park