1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পত্নীতলায় ১৪ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জয়নাল আবেদীন পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কোর্য়াটার গার্ডে রেজিমেন্টাল পতাকা উত্তোলন ও অধিনায়কের বিশেষ দরবার শেষে কেক কাটা এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বর্ডার গার্ডে বাংলাদেশ (১৪ বিজিবি) পত্নীতলা ব্যাটালিয়নের কার্যালয়ে ব্যাটালিয়নের পরিচলক (অধিনায়ক) লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি আমন্ত্রিত অতিথিদের প্রীতিভোজে স্বাগত জানান।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসপি, রিজিয়ন কমান্ডার, উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্নেল মোঃ ইমরান এ রউফ, সেক্টর কমান্ডার বিজিবি, রাজশাহী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টরের অধিনায়কবৃন্দ, নওগাঁ জেলা প্রশাসক ও জয়পুরহাট জেলার অসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধি, গণ্যমান্য অন্যান্য ব্যাক্তিবর্গ, পত্নীতলা ব্যাটালিয়নের সকল অফিসার জুনিয়র কর্মকর্তা সহ সকল স্তরের সৈনিকবৃন্দ।
প্রীতিভোজ অত্যন্ত উৎসবমূখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী’র সমাপনী কর্মসূচী হিসেবে বিকেলে প্রীতি ভলিবল খেলা এবং সন্ধ্যায় “সীমান্তে হিমেল হাওয়া” সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park