1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পত্নীতলায় সরিষার বাম্পার ফলনের আশা

মো.জয়নাল আবেদীন পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
পত্নীতলায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা। সম্প্রতি সময়ে ভোজ্য তেলের মূল্য ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃষকরা সরিষা চাষে ঝুঁকে পড়েছেন। সরিষা চাষে সেচ ও সার কম লাগে, ফলে কম খরচ বেশি লাভ হয়। এছাড়াও ফুল ও পাতা ঝড়ে জৈব সার তৈরি করে জমির উর্বরতা বৃদ্ধি করে। তাই পত্নীতলার অনেক কৃষক’ই সরিষা চাষে ঝুঁকে পড়েছেন। আর এবার বাম্পার ফলনের পাশাপাশি দ্বিগুণ লাভের আশা করছেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, জমিতে দু-একটি চাষ দিয়েই সরিষা বীজ বপণ করা যায়। সরিষা আবাদে সেচ, সার ও কীটনাশক কম লাগে। তাই কম খরচে সরিষা উৎপাদন করা সম্ভব। বর্তমানে মাঠগুলোতে সরিষার ফুল থেকে বীজ এসেছে। সরিষা কেটে  কৃষকেরা বোরোধান চাষ করবেন। চলতি মৌসুমে কৃষি অধিদপ্তর থেকে উপজেলায় ৬ হাজার ৫শ হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার বেশি পরিমাণ জমিতে সরিষার আবাদ হয়েছে বলে কৃষি অধিদপ্তর জানায়। উপজেলার পত্নীতলা , পাটিচরা ,ঘোষনগর , কৃষ্ণপুর ইউনিয়ন সহ বেশকিছু এলাকার বিস্তীর্ণ মাঠগুলো ঘুরে দেখা গেছে এবারে সরিষার চাষাবাদ ভালো করেছেন চাষিরা।  কৃষকের মনে বইছে আনন্দের জোয়ার। উপজেলার পাটিচরা ইউপির নুনাপাড়া গ্রামের আমজাদ হোসেন ও সাইফুল ইসলাম জমিতে সরিষা লাগিয়ে ব্যাপক সাফল্যের  আশা করছেন। তারা জানান, গত বছর থেকে নিজ উদ্যোগে আবাদযোগ্য জমিতে সরিষা চাষ করে প্রতি মৌসুমে অন্যান্য ফসল আবাদের তুলনায় অতিরিক্ত লাভ করে আসছেন। উপজেলার পাটিচরা ইউপির গাহন গ্রামের সাইদুল ইসলাম তিন একর এবং আজাদুল ১ একর এবং পত্নীতলা ইউপির বাজিতপুর গ্রামরে মোস্তফা আলী ১ একর  জমিতে  সরিষা চাষ করেছেন। চলতি মৌসুমে সরিষার ফলন বেশি হওয়ায় এবং বর্তমানে সরিষার বাজার মূল্য তুলনামূলক বেশি হওয়ায় এবারে বেশি লাভের আশা করছেন তারা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সহিদুল ইসলাম জানান, এ উপজেলার মাটি সরিষা চাষের জন্য উপযোগী। সরিষা চাষ করলে খাবার তেলের চাহিদা  পূরণসহ পাতা ও ফুল পড়ে জৈব সার তৈরি করে জমির উর্বরতা বৃদ্ধি করে। গতবারের তুলনায় উপজেলায় প্রায় আড়াই’শ হেক্টর জমিতে সরিষার চাষ বেশি হয়েছে। মূলত ভোজ্য তেলের ওপর নির্ভরতা কমাতে কৃষকরা এই বিপ্লব ঘটিয়েছেন। আমরা বহুদিন ধরে কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধ করছি। সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে ভালো ফলনের লক্ষে কৃষি বিভাগ থেকে কৃষক পর্যায়ে প্রণোদনা প্রদান, নতুন নতুন উন্নত জাতের বীজ উদ্ভাবনে ফলন বৃদ্ধি, পতিত জমিতে সরিষা চাষ এবং বাজারে সরিষার ভালো মূল্য পাওয়ায় এ চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন। আশা করছি, প্রত্যাশার চেয়ে লাভবান হবেন কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park