1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পত্নীতলায় মে দিবস পালিত

জয়নাল আবেদীন পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
সারাদেশের ন্যায় পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত হয়েছে। বুধবার পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ৩২৫০) সহ অন্যান্য শ্রমিক সংগঠনগুলি পৃথক পৃথক ভাবে র‍্যালি শেষে স্ব স্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  শ্রমিক সংগঠন গুলি স্ব স্ব কার্যালয়ে সকালে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ শেষে বর্ণাঢ্য র‍্যালি বের করে এবং স্ব স্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের উদ্যোগে বেলা ১১টায় একটি র‍্যালি নজিপুর পুরাতন বাজার কার্যালয় হতে বের করে নজিপুর বাস স্ট্যান্ড গোল চত্বর হয়ে কার্যালয়ে ফিরে আলহাজ্ব মাওলানা খয়বর আলীর পরিচালনায় দোয়া ও বিশেষ মোনাজাত শেষে ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের সভাপতি বুলবুল চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার বাবু হীরেন কুমার, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্ব প্রাপ্ত অফিসার আমিনুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র, সহ-সভাপতি রেজাউল ইসলাম কালু, অভিলাষ চন্দ্র, আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, নৌশাদ আলী, সাংবাদিক আঃ মতিন, মিজানুর রহমান, পরেশ টুডু প্রমুখ। পরে সদস্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park