1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পত্নীতলায় প্রীতম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জয়নাল আবেদীন পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঢাকায় ছিনতাইকারীর হাতে নৃশংসভাবে খুনের শিকার পত্নীতলার যুবক জাররাফ আহমেদ প্রীতম (২৮)এর হত্যার প্রতিবাদে সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বিকেলে নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বরে উপজেলার সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন-নজিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জেমস, আব্দুল মুত্তালিব, শামিউল ইসলাম ছনি, রাফি, রাকিবুল ইসলাম, ব্যবসায়ী আশরাফুল ইসলাম প্রমুখ।
বক্তারা এ সময় নজিপুর উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের শিক্ষার্থী প্রীতম হত্যাকাণ্ডের ২ দিন অতিব্যাহিত হলেও এখনো পর্যন্ত কেউ আটক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এসময় নিহত প্রীতমের বন্ধুবান্ধব, ছোট ও বড় ভাইয়েররা সহ শিক্ষার্থীরা প্ল্যাকার্ড কার্ড হাতে মানববন্ধনে অংশ নেন।
উল্লেখ্য গত সোমবার রাতে নজিপুর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয় প্রীতম। মঙ্গলবার ভোরবেলা ঢাকায় পৌঁছানোর পর ছিনতাইকারীর কবলে পড়েন ও ছুরিকাহত হন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় প্রীতমকে জরুরি চিকিৎসার জন্য  হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সে মারা যায়। প্রীতম পত্নীতলা উপজেলার নজিপুর পৌর এলাকার হরিরামপুরের বাসিন্দা নজিপুর সরকারি কলেজ এর সাবেক অধ্যাপক প্রফেসর বদিউল ইসলামের ছেলে। প্রীতম সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে নওরোজ টেকনোলজি’স লিমিটেডে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park