1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পত্নীতলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

জয়নাল আবেদীন পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
পত্নীতলায় দ্বাদশ জাতীয় সংসদের ৪৭, নওগাঁ-২ আসনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এর আয়োজনে উপজেলার সকল প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স শুক্রবার বিকেলে নজিপুর জেলা পরিষদ অডিটেরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার টুকটুক তালুকদার এর সঞ্চালনায় এবং নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গোলাম মওলা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয় সচিব জাহাংগীর আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আঞ্চলকি নির্বাচন কর্মকর্তা, রাজশাহীর দেলোয়ার হোসেন, নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মমীন, পত্নীতলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা ও সকল প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার, সুধীজন প্রমুখ।
উল্লেখ্য গত ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও ৪৭, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের একজন প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মারা গেলে এই আসনের নির্বাচন স্থগিত হয় এবং পুনঃ তফসিল ঘোষণার পর আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৪ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park