1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পত্নীতলায় পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মো.জয়নাল আবেদীন পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (পবিস) এর ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পত্নীতলাস্থ নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমেই সদস্যগণের রেজিস্ট্রেশন, পারস্পরিক যোগাযোগ ও প্রর্দশনী স্টল পরিদর্শনের পর নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সমিতি বোর্ডের সভাপতি দিপক কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার শাহ্ মোঃ রাজ্জাকুর রহমান, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম (সদর-কারিগরী) সদর দপ্তর শাহিন কবির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সমিতি বোর্ডের সহ-সভাপতি সৈয়দ আহম্মেদ সরকার, সচিব মোকলেছুর রহমান, কোষাধ্যক্ষ ছামছুল হক, এলাকা পরিচালক রিয়াজ উদ্দীন মন্ডল, হারুন-অর রশিদ, নজরুল ইসলাম, পরিচালক নাফিস আরা, আনজুমান আরা, মনোনীত এলাকা পরিচালক মিজানুর রহমান। এসময়  বাপবিবো নওগাঁর নির্বাহী প্রকৌশলী ময়নূল হাসান, এলাকা পরিচালক মহাদেবপুর নজরুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাঃসম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, প্রো-বনো লইর্য়াস এসোসিয়েশন অব বাংলাদেশ ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য চৌধুরী ব্রেলভীর, সাংবাদিক মিজনুর রহমান, আল-আমিন রহমান, সমিতির সকল ডিজিএম, এজিএম ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’এই মহতী স্বপ্ন ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, কর্মচারীরা ‘আলোর ফেরিওয়ালা’ হয়ে ঘরে ঘরে বিদ্যুৎ সেবা প্রদান করেছেন। গ্রামাঞ্চলে বিদ্যুৎ সুবিধা পৌঁছানোর কারণে মানুষের জীবনমান সহজতর হয়েছে। তবে কিছু সংখ্যক অসাধু ব্যক্তি অবৈধভবে বিদ্যুৎ চুরির ফলে একদিকে গ্রাহক হয়রানির শিকার হচ্ছে অন্যদিকে সমিতি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। গ্রাহক সদস্যগণকে ট্রান্সফর্মার চুরি রোধকল্পে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হয়।
সভায় সভাপতি, সচিব, জেনারেল ম্যানেজার ও কোষাধ্যক্ষ নিজ নিজ বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। সভায় বিগত এক বছরে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারী বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park