1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পটুয়াখালী হাসপাতালের নবনির্মিত ভবন হস্তান্তরের আগেই ফাটল

জাহিদ শিকদার বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত  ভবন হস্তান্তরের আগে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।
স্থানীয়রা বলছেন,নিম্নমানের মালামাল দিয়ে ভবন নির্মাণ করায় কাজ শেষ হবার আগেই বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। আর ব্যবহারের আগেই ঝুকিপূর্ণ হয়ে গেছে বহুতল এ ভবনটি। তবে গণপূর্ত অধিদপ্তর বলছেন নির্মাণ কাজ শতভাগ নিশ্চিত করতে চেষ্টা করছেন তারা। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, পটুয়াখালী জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করার লক্ষে ২০১৯- ২০ অর্থবছরে “গণপূর্ত বিভাগের” মাধ্যমে ৫ তলা ভবন নির্মাণের কাজ শুরু হয়। ৮২ কোটি  টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ কাজের দায়িত্ব পান মেসার্স খান বিল্ডার্স” নামের বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান।
২০২২ সালের মধ্যে ভবন নির্মান কাজ শেষ করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা থাকলেও নির্দিষ্ট সময় পার হওয়ার পরও এখন পর্যন্ত কাজটি হস্তান্তর করা সম্ভব হয়নি। তবে কাজ শেষ হওয়ার আগেই ভবনটির চারপাশ থেকে বড় বড় ফাটল দেখা গেছে।
সরে জমিনে গিয়ে দেখা যায়  নিয়মিত কিছু শ্রমিক ভবনটিকে এখনো কাজ করছেন। তবে ভবনটির বাহিরের এবং ভিতরের অধিকাংশ দেয়ালের বেশ কিছু জায়গায় দৃশ্যমান ফাটল দেখা যায়। শ্রমিকরা ফাটল বন্ধ করার জন্য প্লাস্টার করে যাচ্ছে। কিছু শ্রমিকরা প্লাস্টার করা জায়গায় রংয়ের প্রলেপ দিয়ে ফাটা দাগ দৃশ্যহীন করে দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছু একজন শ্রমিক বলেন বেশ কিছুদিন ধরেই  সুপারভাইজার সঞ্জিব চন্দ্র দাস  নির্দেশে ফাটল বন্ধের কাজ চলছে।
এ বিষয়ে হাসপাতালের সহকারি পরিচালক ও তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, নবনির্মিত ভবনে কোন ফাটল আছে কিনা আমার জানা নেই। তবে ত্রুটিপূর্ণ ভবন আমরা হস্তান্তর নেবো না।
পটুয়াখালী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. সাখাওয়াত হোসেন মামুন বলেন, এ ব্যাপারে আমি আপনাকে কোন তথ্য দিতে পারবো না। যদি কিছু জানতে চান তবে  নির্বাহী প্রকৌশলীকে জিজ্ঞাস করুন।
নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ বলেন, হাসপাতালের নবনির্মিত ভবন হস্তান্তরের জন্য প্রায় প্রস্তুত। ফাটলের বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি ভবন পরিদর্শন করে ব্যবস্থা নিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park