1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পটুয়াখালীতে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

জাহিদ শিকদার বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে পুলিশ সুপার (এসপি) ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

রবিবার রাতে সদর রোডের পুরাতন টাউন হলের সামনে, স্বর্না ভবনে “পটুয়াখালী জেলা প্রেসক্লাবে  সাংবাদিকদের সাথে পটুয়াখালী জেলার পুলিশ সুপার তার সহকর্মী পুলিশ কর্মকর্তাদের নিয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পটুয়াখালী জেলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বলেন, পুলিশ ও সাংবাদিকতার পেশা অনেকটা একই রকম। আমরা সকলেই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করি। দেশের উন্নয়নে এবং সরকারের সহযোগিতায় সাংবাদিকদের বিশেষ ভূমিকা রয়েছে। আপনাদের মাধ্যমে আমরা আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাই। প্রয়োজনে আপনাদের জন্য পুলিশের সহযোগিতা থাকবে।

অনুষ্ঠানে পুলিশ সুপারের সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহাম্মদ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মুহাম্মদ জুবায়ের,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল, অফিসার ইনচার্জ পটুয়াখালী সদর থানা মোঃ জসীম উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. নাজিম উদ্দিন, সহসভাপতি মো. জুয়েল মৃধা,আল মামুন, দপ্তর সম্পাদক সুমন দাস অভি, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন সুজন, অর্থ সম্পাদক মো. মন্জুর মোর্শেদ তুহিনসহ ক্লাবের ৩২ জন সদস্যবৃন্দ।
মতবিনিময় শেষে প্রেসক্লাবের সদস্যবৃন্দের সঙ্গে পুলিশ সুপার ও তার সফর সঙ্গীরা নৈশ ভোজে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park