1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নৌকার প্রার্থী আব্দুল হাইসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপির বিরুদ্ধে দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঝিনাইদহের একটি আদালত। গত ২৪ নভেম্বর দায়েরকৃত মামলায় গরহাজির থাকায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম ইসির নির্দেশে এই মামলাটি করেন। মামলার অন্য দুই আসামী হলেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও স্থানীয় সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন।

আদালত সুত্রে জানা গেছে, বুধবার (৩ জানুয়ারি) শৈল-সিআর ৫৫০ ও ৫৫১ মামলায় আব্দুল হাইসহ তিন জনকে আদালতে হাজির হওয়ার কথা থাকলে তারা গরহাজির ছিলেন। ফলে ঝিনাইদহের অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতের বিচারক ফৌজদারী কার্যবিধির ৭৫ ধারা মোতাবেক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম খবরটি নিশ্চত করে বলেন, আচরণ বিধি লংঘনের দায়ে আসামীদের বিরুদ্ধে গত ২৪ নভেম্বর মামলা করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে আরো দুইটি মামলা চলমান রয়েছে।

অপরদিকে আব্দুল হাইয়ের ঘনিষ্ট হেলাল উদ্দিন জানায়, ইসির দায়ের করা মামলায় জামিন নিতে বুধবার তিনি হাইকোর্টে ছিলেন। ফলে উচ্চ আদালত থেকে জামিন পেলেও যথাসময়ে আদালতের রিকল ঝিনাইদহের নিম্ন আদালতে পৌছায়নি। এ কারণে গরহাজির দেখিয়ে বিজ্ঞ আদালত গ্রেফরাতি পরোয়ানা জারি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park