1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নোয়াখালীতে বিয়ার ক্যান, পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক

নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১৪৪টি রয়‍্যাল ডাচ বিয়ার ক‍্যান, ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহমুদ হাসান ওরফে সজিব (২৯) চাটখিলের নোয়াখলা ইউনিয়নের কড়িহাটি গ্রামের সৈয়দ গাজী বেপারী বাড়ির মোহাম্মদ উল্ল‍্যার ছেলে ও .মো. ইউসুফ(৩৫) সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নের ঘাসের খিল গ্রামের সৈয়দ গাজী বেপারী বাড়ির ছিদ্দিক উল্ল‍্যার ছেলে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জেলার চাটখিল-সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসব তথ্য নিশ্চিত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল হামিদ। তিনি বলেন,গ্রেপ্তার দুই আসামি একই বাড়ির বাসিন্দা। কিন্তু তাদের দুজনের থানা ভিন্ন। দীর্ঘদিন থেকে তারা একসাথে মাদক কারবার চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা দুই মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। অভিযানে মাদক কারবারি সজিবের বাড়ি থেকে ১৪৪ রয়‍্যাল ডাচ বিয়ার ক‍্যান জব্দ করা হয়।  পরে মাদক কারবারি ইউসুফের বসত ঘরে তল্লাশী চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানার মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park