1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নোয়াখালীতে নাশকতার দায়ে ছাত্রদল নেতা গ্রেপ্তার

নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগে নাশকতার দায়ে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।
গ্রেপ্তারকৃত হলেন নুর হোসেন বাবু (২৮) উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়ন ছাত্রলের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের অলি আহমদ মেম্বার বাড়ির মো.ইস্কান্দার মির্জার ছেলে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর ) সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের শায়েস্তানগর হাজনী খাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ নভেম্বর ছাত্রদল নেতা বাবু সেনবাগ থানা এলাকায় অবরোধের সমর্থনে দুষ্কৃতিকারীদের সাথে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সাধারণ যানবাহন চলাচল বিঘ্নঘটানোর জন্য ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকায় নাশকতা মূলক কার্যক্রমে অংশগ্রহণ করে। এ ঘটনায় র‍্যাব-১১ এর আভিযানিক দল নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় নাশকতাকারীদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। এরপর সোমবার দুপুরের দিকে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে উপরোক্ত ঘটনার এজাহারনামীয় আসামি নুর হোসেন বাবুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park