1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নোয়াখালীতে দিনব্যাপী তারুণ্যের যুব মেলা  

গিয়াসউদ্দিন রনি, নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা সহ নাগরিক ইস্যু নিয়ে দিনব্যাপী নোয়াখালীতে তরুণদের মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। সেমিনারে বিতর্ক প্রতিযোগিতায় তরুণদের ভাবনা এবং এসব সমাধানে নানা প্রস্তাব উঠে এসেছে ‘আমিও জিততে চাই- ইয়ুথ ফেয়ার’-এ। নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আবদুল মালেক মেডিকেল কলেজ, নোয়াখালী সরকারি কলেজ সহ ২৫টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের ২শতাধিক তরুণ এ মেলায় অংশগ্রহণ করেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে শহরের নাইস গেস্ট হাউজে দিনব্যাপী অনুষ্ঠিত তারুণ্যের মেলার আয়োজন করে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম-এমএএফ।
মেলায় তরুণরা কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তি এ তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে তাদের প্রত্যাশার তুলে ধরেছেন। এসব বিষয়ে তরুণদের চাওয়া হলো, প্রশিক্ষণেরআরওসুযোগ বৃদ্ধি, সহজে ট্রেড লাইসেন্স ও ঋণ সহায়তা। স্বাস্থ্য সেবায় সরকারীসুযোগ সুবিধা ও। এছাড়া রাস্তাঘাটে চলাচলে, বিশেষ করে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি উঠে এসেছে বার বার। একই সাথে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের আরো বেশি করে সম্পৃক্ত করা প্রয়োজন বলে দাবি জানান তারা।
মেলায় তরুণদের অংশগ্রহণে নাগরিক ইস্যু নিয়ে মঞ্চ নাটক, বিতর্ক, কুইজ ও ভিডিও বার্তা তৈরির প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।সমাপনীতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইউএসএআইডি এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে “আমিও জিততে চাই” ক্যাম্পেইন এর আওতায় অনুষ্ঠিত হয়েছে। “আমিওজিততেচাই”ক্যাম্পেইনটি রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারদের কাছে নাগরিকদের প্রত্যাশা সমূহকে তুলে ধরার মাধ্যম হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার, জেলা সিভিল সার্জন অফিসের (ইউএনএফপিএ) ডাক্তার সাদিয়া শামরিন হৃদি, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি,আওয়ামীলীগ নেত্রী বিএনপি নেত্রী ভিপি শাহানাজ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরুপা চৌধুরী, শামিমা জাহান ও মাসুদুর রহমান প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক আসাদুজ্জামান কাজল ও আবদুল মোতালেব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park