1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নোয়াখালীতে কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

গিয়াসউদ্দিন রনি, নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে পুলিশ এক কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে।
নিহত মারজাহান আক্তার (৩৫) উপজেলার গোপালপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রেজ্জাকপুর গ্রামের মিরি বাড়ির কুয়েত প্রবাসী মো.আলমগীর হোসেনর স্ত্রী।
রোববার (১৭ ডিসেম্বর) বিকেলের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, একই দিন সকাল ৮টার দিকে সে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪-৫ বছর ধরে নিহত গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে কুয়েতে অবস্থান করছে। মারজাহান তার শ্বশুর-শাশুড়ি ও সন্তানকে নিয়ে একসাথে স্বামীর বাড়িতে বসবাস করত। রোববার সকালের দিকে সে তার ছেলে নাঈম হোসেনের (১২) সাথে পড়ালেখা নিয়ে রাগারাগি করে। একপর্যায়ে সে তার নিজ শয়ন কক্ষে ঢুকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক ভাবে মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park