1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নেত্রকোনা সদরে কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডালিম মিয়া কে কৃতি ছাত্র সংবর্ধনা প্রদান

সৈয়দ সময়, নেত্রকোনা সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
নেত্রকোনা সদর উপজেলার কান্দুলিয়া গ্রামে ২২ নং কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডালিম মিয়া কে কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয় ।
বিদ্যালয়টি ১৯৬৯ সনে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সিংহের বাংলা ইউনিয়নে শিক্ষা বিস্তারে
বিশেষ ভূমিকা রাখছে ।
কান্দুলিয়া গ্রামের মৃত ফিরোজ আলী’র ছেলে
ডালিম মিয়া ১৯৯৩-৯৭ সাল পর্যন্ত প্রাথমিক পর্যায়ে পড়াশোনা করে। সম্প্রতি ডালিয়া মিয়া
আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবঙ সেখানে স্ব-পরিবারে  কর্মরত রয়েছেন।
কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি , বাংলা কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক
সৈয়দ কামরুজ্জামিল টিটু’র সভাপতিত্বে
কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন
একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দীপক চক্রবর্তী ।
আলোচনায় অতিথিগণের মধ্যে বক্তব্য রাখেন , জেলা আওয়ামীলীগের নেতা আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকু , এডভোকেট রেজাউল করিম , এডভোকেট
মো, আবদুর রাজ্জাক , আওয়ামী লীগ নেতা চিনু সাহা , মো, আনোয়ার হোসেন , আওয়ামীলীগ নেতা খায়রুল ইসলাম , ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেওয়ান মঞ্জুরুল ইসলাম , সম্পাদক ফখরুল ইসলাম  ও স্কুল পরিচালনা কমিটির সদস্য মো, সায়েদুর রহমান ।
স্বাগত বক্তব্য রাখেন কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সতী রানী
বিশ্বাস ।
অনুষ্ঠানে সংবর্ধিতজন ডালিম মিয়ার স্ত্রী কেও
ফুলেল শুভেচছা জানান বিদ্যালয় পরিচালনা কমিটি। বক্তারা উপস্থিত সকল শিক্ষার্থীদের
পড়াশোনা করে বড় হওয়ার উৎসাহিত করেন এবং পরিবার ও দেশের কল্যাণে কাজ করতে আহবান জানান । কঠোর অধ্যবসায়ের ফলে এই পর্যায়ে আসতে পেরেছেন , নিজ ইচ্ছা ও
পরিবারসহ সকলের সহযোগিতায়।
এলাকায় একটি পাঠাগার স্থাপনের পরিকল্পনার কথা জানান ড. ডালিম মিয়া । তাকে সংবর্ধনা প্রদানের জন্য কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক , ছাত্র ছাত্রী ও এলাকাবাসীদের কৃতজ্ঞতা জানান। পড়াশোনা করতে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক, ছাত্র ছাত্রী , সাংবাদিক ও এলাকাবাসীও এই আনন্দ উৎসবে অংশ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park