1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

নির্বাচন ঘিরে তিনদিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

মো.শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি স্থলবন্দরে সাপ্তাহিক ছুটিসহ টানা তিনদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে এই সময়ে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমসের সুপার এম আর জামান বাঁধান।
তিনি জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মিলিয়ে মোট তিনদিন ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ সময় বন্দরের ভেতরে কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হবে না।
তিনি আরও জানান, তিনদিনের বন্ধ শেষে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় চালু হবে।
এ বিষয়ে হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি ভারত হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনকে পত্রের মাধ্যমে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park