1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নিখোঁজের একদিন পর শ্রীমঙ্গলে দশ বছরের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মো.জালালউদ্দিন, মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নে সাইটুলা গ্রামের দশ বছরের শিশু শিক্ষার্থী মাহিন নিখোঁজের একদিন পর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের পর পর মাহিনের পরিবারে শোকের মাতম বইছে। মাহিন সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়েনের ইউপি সদস্য মোঃ শাহজাহান বলেন, বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে সাইটুলা গ্রামের আবুল হোসের ছেলে মাহিন (১০)কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে অনেক খোঁজাখুজি করে না পেয়ে সকালে বিষয়টি শ্রীমঙ্গল থানায় মৌখিকভাবে জানানো হয়। তবে শুক্রবার সন্ধ্যায় একই গ্রামের একটি ধান ক্ষেতে শিশুটির মরদেহ পাওয়া যায়। মাহিনের ঘারে ও কানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
ছেলে মাহিনকে হারিয়ে বার বার মুর্ছা যাচ্ছেন বাবা আবুল হোসেন।
আবুল হোসেন বলেন, বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে তার ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না। গ্রাম, হাট বাজার, আত্মীয় স্বজন সব জায়গাই খুঁজেছেন। কোথাও পাননি। শুক্রবার সন্ধ্যার একটু আগে উত্তর সাইটুলার একটি ধানক্ষেতে তার মৃত দেহ পাওয়া যায়।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে। হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park