
নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে ১২ কেজি গাঁজাসহ শাফি উদ্দিন ওরফে সাফি (৫৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল ২০২৬) রাত ৯টা ৪০ মিনিটে মাধবদী থানার ভগীরথপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ-এর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ এরশাদ উল্ল্যাহর নেতৃত্বে এসআই মোহাম্মদ আব্দুস সালাম, এসআই শেখ মোঃ জসিম উদ্দিনসহ একটি চৌকস দল অভিযান চালায়। অভিযানে শাফি উদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তল্লাশিকালে তার হেফাজত থেকে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাফি উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে। তার বিরুদ্ধে পূর্বে ১০টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply