
দ্বাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভার শপথের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে গতকাল বুধবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা স্পিকারের কাছে শপথ নেন।
মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ৭ জানুয়ারি নির্বাচন হয়েছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। ১১ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ঐতিহ্যগতভাবে শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হয়। এবারও সেটা বঙ্গভবনেই হবে।
তিনি আরও বলেন, বঙ্গভবনে প্রথমে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।
প্রস্তুতির মধ্যে কী কী বিষয় রয়েছে—এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যেখানে শপথ হয়, সেখানকার একটা প্রস্তুতি রয়েছে। আমন্ত্রণের একটি তালিকা করতে হয়, সেই তালিকা করা হচ্ছে। আমন্ত্রণপত্র করতে হয়, সেটি আমরা করছি। বঙ্গভবনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এটার জন্য কিছু কাগজপত্র তৈরি করতে হয়, সেটা করছি। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ জনকে দাওয়াত দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার আগ পর্যন্ত বর্তমান মন্ত্রিসভা বহাল থাকবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে আগের মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ জয়ী হয়ে ৪৬ সদস্যের মন্ত্রিসভা গঠন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্যে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী ছিলেন। বর্তমান মন্ত্রিসভায় ৪৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আছেন। তাদের মধ্যে প্রধানমন্ত্রীসহ ২৪ জন পূর্ণমন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী। এর মধ্যে তিনজন প্রতিমন্ত্রী নির্বাচনে পরাজিত হয়েছেন। আরও তিনজন নির্বাচনে মনোনয়নই পননি
Leave a Reply