মামলার এজাহার জানা যায়, আমার বাবা খায়রুল ইসলাম সারতী রানীর নিকট হইতে ১শত ৪৪শতক জমি ক্রয় করেন। এরপর থেকে আসামীরা ১০লাখ টাকা চাঁদা দাবী করে। আসামী কয়েক দিন আগে সম্পত্তিতে থাকা গাছ ও বাঁশ কেটে নেয়। ঘটনার দিন(১৮এপ্রিল) বিকেলে ওয়াদুদ আমার পুকুরে মটর স্থাপন করেছিল। এসময় আমরা বাধা দিলে তারা সেখান থেকে চলে যায়। এরপর সন্ধ্যায় ওয়াদুদ গং একত্রে হয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বাদী এহছান আলীর দাদী খায়রুন বিবি,চাচী মর্জিনা ,সাইন,ইমন ও সাগরসহ ১১জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিক জানান, এ ঘটনায় ৮জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ৪-৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার জোর চেষ্টা চালানো হচ্ছে ।
Leave a Reply