1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

দ্রব্যমুল্যের এই উর্দ্ধগতির বাজারে ঝিনাইদহে ১ টাকায় বিক্রি হচ্ছে সুস্বাদু সিঙ্গাড়া, কিনতে ক্রেতার ভীড়

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্রব্যমুল্যের এই উর্দ্ধগতির বাজারে এখনও পাওয়া যাচ্ছে ১ টাকায় সিঙ্গাড়া ভাবতেই অবাক লাগছে!  অবাক লাগার মতই সুস্বাদু সিঙ্গাড়া বিক্রি হচ্ছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রীবেনী বাজারে। যা খেতে ও কিনতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দূর দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসেন দোকানে। আর ভীড় করেন অসংখ্য ক্রেতারা। দাম ১ টাকা হলেও সুস্বাদু আর মজাদার সিঙ্গাড়ার সুনাম ছড়িয়ে পড়েছে এলাকা জুড়েই।
দ্রব্যমুল্য আকাশছোঁয়া। প্রায় প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম। দফায় দফায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে পকেট খালি হচ্ছে জনসাধারণের। দ্রব্যমুল্যের এই উর্দ্ধগতির বাজারে এখনও ১ টাকায় পাওয়া যায় সিঙ্গাড়া। হ্যা! সঠিক শুনেছেন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী বাজারে ২ টি দোকানে এখনও ১ টাকা দরে প্রতি পিচ সিঙ্গাড়া বিক্রি করা হয়। দাম মাত্র ১ টাকা হলেও আকারে নেহাত ছোট নয়। খেতেও বেশ সুস্বাদু।

সিঙ্গাড়া বিক্রেতাদের মধ্যে একজন মোশাররফ হোসেন। তিনি ত্রিবেনী গ্রামের বাসিন্দা। দীর্ঘ ৩৫ বছর ধরে বিক্রি করেন এই সিঙ্গাড়া । পূর্বে টাকায় ২ টি সিঙ্গাড়া বিক্রি করলেও বছর ছয়েক আগে থেকে টাকায় ১টি সিঙ্গাড়া বিক্রি করছেন তিনি। নিজে লেখাপড়া না করলেও ছেলে ও মেয়েকে শিক্ষিত করেছেন। প্রতিদিন তার দোকানে যা বিক্রি হয় তা দিয়েই চলে তার সংসার। দাম কম হলেও বিক্রি বেশি হওয়ায় পুশিয়ে যায় তার। জিনিসপত্রের দাম বাড়ায় এখন একটু লাভ কম হচ্ছে। তবুও সিঙ্গাড়া ১ টাকায় বিক্রি করতে চান তিনি। সপ্তাহের প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বসে এই বাজারে। আর এখানে প্রতিদিন গড়ে ১৫’শত থেকে ২ হাজার সিঙ্গাড়া বিক্রি হয়।
সিঙ্গাড়া বিক্রেতা মোশাররফ হোসেন জানান, প্রতিদিন তার দোকানে যা বিক্রি হয় তা দিয়েই চলে তার সংসার। দাম কম হলেও বিক্রি বেশি হওয়ায় পুশিয়ে যায় তার। তবুও আমি সিঙ্গাড়া ১ টাকায় বিক্রি করতে চায়।

সিঙ্গাড়া ক্রেতা আজাদ বিশ্বাস জানান, মূল্য ১ টাকা হলেও এ সিঙ্গাড়া খেতে সুস্বাদু ও বেশ জনপ্রিয়। কম দামে মুচমুচে, সুস্বাদু সিঙ্গাড়ার স্বাদ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দূর দূরান্ত থেকে অনেকে ছুটে আসেন এখানে। এখানে দাড়িয়ে খাওয়ার পাশাপাশি আমার মত অনেকেই নিয়ে যান পরিবার-পরিজনের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park