
দোহা, ২৩ এপ্রিল:
কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার দোহায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উভয়পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য, শিল্পখাতে বিনিয়োগ, এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। কাতারি মন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করেন এবং আগ্রহী কাতারি উদ্যোক্তাদের জন্য সম্ভাব্য খাতগুলো নিয়ে মতবিনিময় করেন।
প্রধান উপদেষ্টা কাতারের ব্যবসায়িক সম্প্রদায়কে বাংলাদেশে আরও সক্রিয়ভাবে বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত এবং আমরা কাতারের সঙ্গে আরও গভীর অর্থনৈতিক অংশীদারিত্ব গড়তে আগ্রহী।”
সাক্ষাৎ শেষে উভয়পক্ষ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply