1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

দেশের একমাত্র সরকারি শিশু হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত

বসির আহাম্মেদ জেলা সংবাদদাতা ঝিনাইদহ
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
“সংকট কাটেনি ঝিনাইদহ শিশু হাসপাতালের   নেই পরীক্ষা নিরিক্ষার জন্য ল্যাবরেটরি”
                       >>><<<
ঝিনাইদহ ২৫ শয্যার সরকারি শিশু হাসপাতালটি জনবল সংকটের কারণে শিশুদের চিকিৎসা সেবা মারাত্মক ভাবে ব্যবহত হচ্ছে। ডাক্তার সংকট তেমন একটা না থাকলেও শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নেই ল্যাবরেটরি। ফলে ছোট খাটো পরীক্ষাও বাইরে থেকে করে আনতে হচ্ছে অভিভাবকদের। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীর ২০টি পদে কোন নিয়োগ না দেওয়ায় শিশু হাসপাতালের স্বাভাবিক কাজ চরম ভাবে বিঘ্নিত হচ্ছে। এদিকে এটি বাংলাদেশের একমাত্র সরকারি শিশু হাসপাতাল হওয়ায় সব সময় রোগীর ভীড় লেগেই আছে। প্রতিদিন গড়ে ৩’শত শিশুকে এখান থেকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া ২৫ শয্যার বিপরীতে ৫০ জন রোগী সব সময় ভর্তি থাকছে।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ২০০৫ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৫ কোটি ৬৪ লাখ ২ হাজার ৮৭ টাকা খরচ করে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেন্দ্রীয় বাসর্টামিনাল এলাকায় ৩ একর জমির উপর দেশের একমাত্র সরকারি শিশু হাসপাতালটি নির্মাণ করে। ২০০৬ সালের দিকে হাসপাতালটির উদ্বোধন করা হলেও কার্যক্রম বন্ধ ছিল। ধীর্ঘদিন পরিত্যক্ত থাকায় হাসপাতালের মূল ভবন, স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন স্থাপনা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। লুট হয়ে যায় মূল্যবান যন্ত্রপাতিসহ কয়েক কোটি টাকার মালামাল। ২০১৯ সালের দিকে ২ কোটি ১৫ লাখ টাকা খরচ করে মেরামত ও সংস্কার করা হয়।
২০২১ সালের ৯ জানুয়ারি নির্মানের ১৫ বছর পর শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হয়। শুরুতেই সংকটে পড়ে দেশের একমাত্র সরকারি শিশু হাসপাতালটি। ডাক্তার ও নার্সসহ বিভিন্ন বিভাগে লোকবল সংকট দেখা দেয়। ধীরে ধীরে ডাক্তার ও নার্স সংকট কিছুটা কাটিয়ে উঠলেও চালুর ৩ বছরেও শিশু হাসপাতালে ওয়ার্ডবয়, আয়া, কুক, মশালচি, মালি, ঝাড়ুদার ও সুইপার পদে কোন নিয়োগ দেওয়া হয়নি। এতে প্রশাসনিক কাজে জটিলতা সৃষ্টি হচ্ছে। পদে পদে বিঘ্নিত হচ্ছে চিকিৎসা সেবা ও দাপ্তরীক কাজে।
হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামের রাবেয়া বেগম জানান, শিশু রোগী ভর্তি করে চিকিৎসা পেলেও শিশু হাসপাতালে পরীক্ষা নিরিক্ষার কোন ব্যবস্থা নেই। সুইপার না থাকার কারণে হাসপাতালের বাথরুমগুলো ব্যবহার করা যায় না।
অপরদিকে জনবল নিয়োগ না করায় হাসপাতালের স্টাফ কোয়াটারগুলো পড়ে থেকে নষ্ট হচ্ছে।
শিশু হাসপাতালের দায়িত্বে থাকা জুনিয়র কনসালটেন্ট ডাঃ আলী হাসান ফরিদ (জামিল) জানান, সমস্যা সংকটের মধ্যেও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি শিশু রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের। মাত্র ৩ জন চিকিৎসকের স্থায়ী নিয়োগ রয়েছে। আর ৩ জন চিকিৎসক ডেপুটেশনে আছে। ২১ জন নার্সের মধ্যে ১৯ জন আছে। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীর সব পদই ফাঁকা রয়েছে।
তিনি আরো বলেন, জনবল ও প্যাথজলির যন্ত্রপাতি চেয়ে ৩ বছরে অন্তত ১০ বার সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে চিঠি দেওয়া হয়েছে। জনবল নিয়োগ ও প্যাথজলির যন্ত্রপাতি বরাদ্দ হলে শিশু হাসপাতালটির স্বাস্থ্য সেবা আরো উন্নত হবে বলে আমি আশা করছি।
ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী দেবনাথ জানান, শিশু হাসপাতালটির পুর্নাঙ্গতা ফিরিয়ে আনতে প্রতিনিয়ত মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। আশা করা যায় দ্রুত জনবল ও যন্ত্রপাতির সংকট দুর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park