1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

দেশি মদের পাট্টায় ৩লক্ষ টাকা চাঁদা দাবী,পরে লেবারদের হাতে ২ঘন্টা অবরুদ্ধ মাদকের উপ-পরিচালক

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারে কুলাউড়ায় একটি চা বাগানের লাইসেন্স ভুক্ত দেশিও মদের দোকানে (পাট্টায়) পরিদর্শনের নামে গিয়ে অবৈধভাবে ৩ লক্ষ টাকা চাঁদা দাবী করেন মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ। টাকা না দিলে চা বাগনের ওই মদের পাট্টা সিলগালা করার হুমকি প্রদান করেন এবং লাইসেন্স ভুক্ত মদের দোকানের মালিককে সে সময় শারীরিকভাবে লাঞ্চিত করেন তিনি। এতে কিপ্ত হয়ে উঠেন চা বাগানের মদপায়ী লেবাররা। তারা উপ-পরিচালকসহ ৫-৭ জনকে একটি ঘরে অবরুদ্ধ করে থানায় খবর দেন।
স্থানীয় এবং পুলিশসূত্রে জানা যায়, মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ ও মাদকদ্রব্যের সাহকারী প্রসিকিউটর সোয়েব রহমানের নেতৃত্বে ২৯ মে বুধবার ২০২৪ ইং, সন্ধ্যায় পরিদর্শনের নামে অভিযান চালান উপজেলার টিলাগাঁও ইউনিয়ের লংলা চা বাগানে। সে সময় সরকারী লাইসেন্সভুক্ত (নং-১৯) দেশিয় মদের দোকানে গিয়ে দোকান মালিক মিটুনকে ৩ লক্ষ টাকা চাঁদা দাবী করেন যদি সেই টাকা না দেওয়া হয় তাহলে মদের পাট্টাটি সিলগালা করে দেওয়ার হুমকি দেন মিজান। এসময় মিটুনের সাথে কথা কাটাকাটি হলে তার উপর চড়াও হন মাদকদ্রব্য ওই কর্মকর্তা। এতে উপস্থিত মদপায়ী চা শ্রমিক লেবাররা ক্ষিপ্ত হয়ে উঠেন। চাঁদা দাবীর কথা শুনে তারা মাদকদ্রব্য টিমকে একটি ঘরে প্রায় ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। সেই সময় মাদকদ্রব্য টিমকে ছেড়ে দেওয়ার জন্য উপ-পরিচালক মিজান আর কোনদিন এভাবে করবেন না বলে একটি লিখিত মুছলেখা ও দেন। কিন্তু উত্তেজিত শ্রমিকরা সেই মুছলেখা প্রত্যাখান করে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবী করেন। পরে ওই দিন রাত ১০ টার সময় কুলাউড়া থানার এসআই আমির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শ্রমিকদের শান্ত করে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন।
উল্লেখ্য এর আগে ওই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ এনে চা-বাগানের লাইসেন্সধারী ব্যবসায়ীরা মহাপরিচালক বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন।
অভিযুক্ত মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফকে ঘটনাস্থলে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের কাছে অনুরোধ করেন এভাবে আর কোন দিন ভুল হবে না। এবং বিষয়টি আর কাউকে না জানিয়ে তাদেরকে চা শ্রমিকদের হাত থেকে উদ্ধারের জন্য।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) ড. উর্মি বিনতে সালাম মুঠোফোনে বলেন, বিষয়টি আমাকে কেউ জানায় নি। খোঁজ নিয়ে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park