
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত সর্বশেষ দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৪ অনুযায়ী, বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশ ১৫১তম স্থানে রয়েছে, যা নিম্নক্রম অনুযায়ী ১৪তম সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে গণ্য হয়। বাংলাদেশের স্কোর ২৩, যা গত বছরের তুলনায় এক পয়েন্ট কম এবং বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন।
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, “সিপিআই ২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৩। যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন।”
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটান ৭২ স্কোর নিয়ে ১৮তম স্থানে রয়েছে, যা এ অঞ্চলে সর্বোচ্চ। বাংলাদেশের অবস্থান আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন।
বিশ্লেষকরা মনে করছেন, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের অভাব, আইনের যথাযথ প্রয়োগ না হওয়া এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা বাংলাদেশের এই অবনতির প্রধান কারণ। তারা দুর্নীতি প্রতিরোধে আরও কার্যকর নীতি ও কৌশল গ্রহণের আহ্বান জানিয়েছেন।
Leave a Reply