1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

দুই ভাইবোনের ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশীপ ক্যাম্পে অংশগ্রহণ

পিংকি রহমান, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৪৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলাধীন সরকারি হলদিয়া উচ্চ বিদ্যালয় থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী নূরে জান্নাত ঐশী ও মোঃ হাসিবুর রহমান ফাহাদ ভারতের পশ্চিম বঙ্গের দার্জিলিংয়ে অনুষ্ঠিত ইন্দো- বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্যাম্পে অংশগ্রহণ করেছে। ক্যাম্পটি ২৬ফেব্রুয়ারি থেকে ০২মার্চ পর্যন্ত চলে। তারা দুই ভাই বোন ২০১৯ সালে শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জন করেছে। হাসিবুর রহমান ফাহাদ ২০২২ এবং ২০২৩ সালে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে। তাদের বাবা মুহাম্মদ জাহিদুল ইসলাম সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং মা রেশমা আখতার সরকারি বেজগাঁও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তারা দুইজনেই ছোটকাল থেকে স্কাউটের সাথে যুক্ত রয়েছে। তারা উপজেলা, জেলা, আঞ্চলিক ,জাতীয় ক্যাম্প ও এশিয়া প্যাসিফিক ক্যাম্পে অংশগ্রহণ করেছে। তারা স্কাউটিংয়ের মধ্য দিয়ে আদর্শ মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park