1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি

জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম (আনারস) ও মনসুর আহমেদ খান জিন্নাহর (কাপ পিরিচ) সর্মথকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।

বুধবার (৮ মে) দুপুর ১টার দিকে জেলার গজারিয়া উপজেলার ইসমানিচর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ ছাড়া হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকরা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া দিলে বুথের সিল ও কিছু ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এতে আধা ঘণ্টা কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নির্বাচনে দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর মাহিদুল ইসলাম বলেন, ইসমানিচর কেন্দ্রের বাইরে আনারস ও কাপ-পিরিচ সর্মথকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তাৎক্ষণিক পুলিশ উপস্থিতিতে হয়ে ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ভোটকেন্দ্রে এর কোনো প্রভাব পড়েনি।
গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, হোসেন্দি কেন্দ্রে এক পক্ষের সমর্থকরা কেন্দ্র দখল করার চেষ্টা চালায় তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে হামলাকারীরা ব্যালট পেপারের সিল নিয়ে যাওয়ায় ভোটকেন্দ্রটি কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park