1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ বিকেল পাঁচটা নাগাদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁরা উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন।

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই তাঁদের পদত্যাগ কার্যকর হবে বলে জানা গেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া এই দুই তরুণ ছাত্রনেতার পদত্যাগকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক রূপান্তর হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।

পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তাঁদের অবদানের উচ্চ প্রশংসা করে বলেন, “অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে যে ভূমিকা রেখেছ, তা জাতি চিরদিন মনে রাখবে। ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা সক্রিয় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। এত অল্প সময়ে তোমরা জাতির জন্য যে অবদান রেখেছ তা কখনো ভুলে যাওয়ার নয়। এটি কেবল একটি রূপান্তর—আগামীতে বৃহত্তর পরিসরে তোমরা আরও বড় ভূমিকা রাখবে বলে আশা করি।”

নিজেদের কর্ম ও অভিজ্ঞতা দেশগঠনে কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা দুই উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, “সরকারে থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছ, তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে।”

পদত্যাগপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই তরুণ উপদেষ্টার নতুন অধ্যায় শুরু হলো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park