1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

দুই উপজেলা রশি টানাটানিতে ফুলসিরাতে পরিণত!পটিয়ার টাঙ্গাপুল 

এম মনির চৌধুরী রানা,চট্টগ্রাম সংবাদদাতা-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বাথুয়া-আশিয়া ইউনিয়নের সাথে আনোয়ারা উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম এই টাঙ্গাপুল সেতু। নদী ভাঙ্গনে বেহাল দশা এই টাঙ্গাপুল সেতুটির। স্থানীয় বাসিন্দারা জানান, চাঁনখালী খালের উপর নির্মিত এ সেতু বিগত ৭/৮ বছর যাবৎ একটু একটু করে নদী ভাঙ্গনের কবলে পড়ে খুবই ক্ষতিগ্রস্ত। সরেজমিনে ঘুরে দেখা যায়, সেতুটি বর্তমানে এমন বেহাল দশা যে, যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে পারাপার হওয়া দায়। একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে এই সেতু।  অত্র এলাকার মানুষ পারাপারে অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা আরো জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকায় বর্তমানে এই সেতু সম্পূর্ণ অরক্ষিত এবং অবহেলায় পড়ে আছে ফলে দিন দিন জনদুর্ভোগ বেড়েই চলেছে। স্থানীয়দের দাবি পুরাতন এবং নদী ভাঙনের কবলে পড়া ব্যবহার অযোগ্য এই টাঙ্গাপুল সেতু ভেঙে নতুন করে একটি সেতু নির্মাণ করা হউক, সামনে বর্ষা মৌসুমে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করবে আর অসুস্থ রোগী, বয়স্ক মানুষদের পোহাতে হবে চরম দুর্ভোগ। এই দুর্ভোগের বাস্তব চিত্র তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন স্থানীয়রা, অতি দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে মানুষের দুর্ভোগ কমাতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বাথুয়া-আশিয়া ইউনিয়নের বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park