1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

দিনাজপুর সীমান্তে বিজিবি-র‍্যাবের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও স্কাফ সিরাপ উদ্ধার, আটক ৪

মো.শাহ্ আলম মন্ডল দিনাজপুর সংবাদদাতা-
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
দিনাজপুর জেলার বোচাগঞ্জ ও বিরল সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বিপুল পরিমাণ স্কাফ সিরাপ (ফেন্সিডিল সমজাতীয়) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপির একটি টহল দল বোচাগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার ৩৩২ থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাহেরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ৩০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন, মাহেরপুর গ্রামের মো. রেজাউল ইসলাম রনি (৩০) ও শ্রী রতন রায় (২০)। পরে তাদেরকে উদ্ধারকৃত মাদকসহ বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে আজ ভোর ভোর ৫টা ৪৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপির টহল দল এবং র‌্যাবের যৌথ অভিযানে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৮/১-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বালান্দোর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন, পূর্ব বালান্দোর গ্রামের মো. তরিকুল ইসলাম (৩২) ও মো. রনি আহমেদ (২২)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য এক লাখ ১৯ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park