1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

দিনাজপুরে র‍্যাবের পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা ও ২৯৯ বোতল এসকাফসহ গ্রেফতার ৫

মো.শাহ্ আলম মন্ডল দিনাজপুর সংবাদদাতা-
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
দিনাজপুরে র‍্যাব-১৩ এর পৃথক দুইটি অভিযানে ২৪ কেজি গাঁজা ও ২৯৯ বোতল এসকাফ (ফেন্সিডিল সমজাতীয়) জব্দসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দিনাজপুরের চিরিরবন্দর থানার রাণীরবন্দর এলাকার ইছামতি ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় রংপুর থেকে দিনাজপুরগামী মিথুন সুপার নামে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়।
তল্লাশীকালে বাসের একটি ভাড়াকৃত সিটের সামনে পা রাখার স্থানে কালো কাপড়ে বিশেষভাবে বাঁধা অবস্থায় রাখা ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,  টুটন সরকার (৩০), খোকন মিয়া (৪৫) ও জামাল উদ্দীন (৪৮)। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকায়।
এদিকে পৃথক আরেকটি অভিযানে আজ সকাল ৮টা ৫০ মিনিটে দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের বালান্দুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ির পশ্চিম পাশে ধানের খড়ের গাদা থেকে ২৯৯ বোতল এসকাফ জব্দ করা হয়।
এই ঘটনায় তরিকুল ইসলাম (২৭) ও রনি (১৯) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার বালান্দুর এলাকায়।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park