1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

দিনমজুর স্বামীর মৃত্যুতে অসহায় স্ত্রীকে আর্থিক অনুদান প্রদান শান্তি সংঘের

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

দুই শিশু সন্তান রেখে দুর্ঘটনায় মারা যাওয়া দিনমজুরের বিধবা স্ত্রীকে আর্থিক সহায়তা দিয়েছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা শান্তি সংঘ নামের স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার সকালে উপজেলার ঘোড়দৌড় এলাকায় সংগঠনের কার্যালয়ে ওই নারীকে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। চলতি বছরের জুন মাসে আবুল হোসেন শেখ নামে এক দিনমজুর দুর্ঘটনায় মারা যান। স্বামীর মৃত্যুতে তার দুই শিশু সন্তান নিয়ে বিপাকে পড়েন স্ত্রী চিনু বেগম। এ প্রেক্ষাপটে লৌহজং উপজেলা শান্তি সংঘ ওই নারীর পাশে দাঁড়ায়।

চেক বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শেখ হামিদুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আসিফ খান স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. বাবুল ঢালী, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক সালাউদ্দিন মাদবর, শফিকুল ইসলাম মাদবর, সাহাবুদ্দিন মাদবর। এ সময় স্থানীয় ইউপি সদস্য আবদুর রশিদ হাওলাদার, ইউপি সদস্য মাসুম শেখ, সংগঠনের সহসভাপতি ইমন হোসেন বাবু, যুগ্ম সম্পাদক মো. শামিম শেখ, কোষাধ্যক্ষ মো. আসলাম মৃধা, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন নয়ন, সাংস্কৃতিক সম্পাদক মো. বাপ্পী, সদস্য আরমান শেখ, কামরুল ইসলাম, জহিরুল ইসলাম, মো. সোহেল রানা, মো. দীপু শেখ, মো. জসীম, আবদুস সালাম, মো. রফিকুল ইসলাম, মো. রতন মোল্লা, মো. মানিক শেখ, মো. জিকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park