1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

দাউদকান্দিতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের বাকবিতন্ডা, মহাসড়ক অবরোধের চেষ্টা

সাকিব হোসাইন তিতাস(কুমিল্লা) সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করে কুমিল্লার দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মিছিলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে স্বৈরাচার,স্বৈরাচার এবং ভূয়া,ভূয়া বলে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারী শিক্ষার্থীদের।
শুক্রবার (২ আগস্ট) দাউদকান্দি মডেল মসজিদে জুমার নামাজ শেষে মিছিল শুরু করেন তারা। মিছিলটি বিশ্বরোড থেকে টোলপ্লাজার দিকে যেতে থাকে। পরে বলদাখাল ইউটার্নে পৌঁছালে মিছিলটি আটকে দেয় পুলিশ। বাধার মুখে পড়ে মিছিলটি আবার বিশ্বরোড আসলে ছাত্রলীগের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয় এবং কিছুটা হাতাহাতির ঘটনাও দেখা যায়। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা মডেল মসজিদের সামনে ঈদগা মাঠে অবস্থান নেন। জানা যায়, সবশেষ দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হকসহ পৌর মেয়র নাইম ইউসুফ সেইন এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করেন। পরে পুলিশ পাহাড়ায় দূরের শিক্ষার্থীদের দুটি বাসে করে গন্তব্যে পৌঁছে দেয়া হয়। এছাড়াও বিক্ষোভ মিছিল ও শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে মহাসড়কের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন এর কথা জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park