1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

দক্ষিণ আফ্রিকার স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠকে বাংলাদেশ: বাণিজ্য, বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক:-
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ব্যারিস্টার কায়সার কামাল, এমপি দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার অ্যাঞ্জেলা থোকোজিলে (থোকো) ডিডিজা, এমপি এবং ডেপুটি স্পিকার ড. অ্যানেলি লট্রিয়েট, এমপি-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন।

১৪ সেপ্টেম্বর কেপটাউনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (CPA) আয়োজিত ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (CPC)-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ১৩–১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চলছে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর আরও জোরদার করা প্রয়োজন।

বৈঠকে ব্যারিস্টার কায়সার কামাল ঢাকায় দক্ষিণ আফ্রিকার একটি আবাসিক হাইকমিশন স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনার আহ্বান জানান। তিনি বলেন, ঢাকায় আবাসিক হাইকমিশন প্রতিষ্ঠিত হলে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ, কনস্যুলার সেবা, বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও সহজ, কার্যকর ও শক্তিশালী হবে।

পার্লামেন্টারি ডিপ্লোমেসি আরও জোরদারের অঙ্গীকার
উভয় পক্ষ পার্লামেন্টারি ডিপ্লোমেসির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত সংলাপ, অভিজ্ঞতা বিনিময় এবং সংসদীয় প্রতিনিধিদলের সফর বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলে আরও রয়েছেন হুমাম কাদের চৌধুরী, এমপি; সাকিলা ফারজানা, এমপি; মো. মাহবুবুল আলম, এমপি এবং প্রতিনিধিদলের সচিব ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park