
দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ প্রায় দুই দশক পর সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এতে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
নির্বাচনের ফলাফলে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেছেন। উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল পর্যন্ত একাধিক আসনে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও বিভিন্ন আসনে জয় পেয়েছেন। কিছু আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ও লক্ষ করা গেছে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। এরপর সাংবিধানিক বিধান অনুযায়ী সরকার গঠনের কার্যক্রম এগিয়ে যাবে।
নির্বাচনের এই ফলাফল দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
একনজরে ২৯৭টি আসনের নির্বাচিত হলেন যাঁরা।
পঞ্চগড়
পঞ্চগড়-১ — মুহাম্মদ নওশাদ জমির (বিএনপি)
পঞ্চগড়-২ — ফরহাদ হোসেন আজাদ (বিএনপি)
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও-১ — মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি)
ঠাকুরগাঁও-২ — মো. আব্দুস সালাম (বিএনপি)
ঠাকুরগাঁও-৩ — মো. জাহিদুর রহমান (বিএনপি)
দিনাজপুর
দিনাজপুর-১ — মো. মনজুরুল ইসলাম (বিএনপি)
দিনাজপুর-২ — মো. সাদিক রিয়াজ (বিএনপি)
দিনাজপুর-৩ — সৈয়দ জাহাঙ্গীর আলম (বিএনপি)
দিনাজপুর-৪ — মো. আখতারুজ্জামান মিয়া (বিএনপি)
দিনাজপুর-৫ — এ. জেড. এম. রেজওয়ানুল হক (স্বতন্ত্র)
দিনাজপুর-৬ — আবু জাফর মো. জাহিদ হোসেন (বিএনপি)
নীলফামারী
নীলফামারী-১ — মো. আব্দুস সাত্তার (জামায়াত)
নীলফামারী-২ — আলফারুক আব্দুল লতীফ (জামায়াত)
নীলফামারী-৩ — ওবায়দুল্লাহ সালাফী (জামায়াত)
নীলফামারী-৪ — আব্দুল মুনতাকিম (জামায়াত)
লালমনিরহাট
লালমনিরহাট-১ — মো. হাসান রাজীব প্রধান (বিএনপি)
লালমনিরহাট-২ — মো. রোকন উদ্দীন বাবুল (বিএনপি)
লালমনিরহাট-৩ — আসাদুল হাবিব দুলু (বিএনপি)
রংপুর
রংপুর-১ — মো. রায়হান সিরাজী (জামায়াত)
রংপুর-২ — এ টি এম আজহারুল ইসলাম (জামায়াত)
রংপুর-৩ — মো. মাহবুবুর রহমান বেলাল (জামায়াত)
রংপুর-৪ — আখতার হোসেন (এনসিপি)
রংপুর-৫ — মো. গোলাম রব্বানী (জামায়াত)
রংপুর-৬ — মো. নুরুল আমীন (জামায়াত)
কুড়িগ্রাম
কুড়িগ্রাম-১ — মো. আনোয়ারুল ইসলাম (জামায়াত)
কুড়িগ্রাম-২ — আতিকুর রহমান মোজাহিদ (এনসিপি)
কুড়িগ্রাম-৩ — মো. মাহবুবুল আলম (জামায়াত)
কুড়িগ্রাম-৪ — মো. মোস্তাফিজুর রহমান (জামায়াত)
গাইবান্ধা
গাইবান্ধা-১ — মো. মাজেদুর রহমান (জামায়াত)
গাইবান্ধা-২ — মো. আব্দুল করিম (জামায়াত)
গাইবান্ধা-৩ — আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (জামায়াত)
গাইবান্ধা-৪ — মোহাম্মদ শামীম কায়সার (বিএনপি)
গাইবান্ধা-৫ — মো. আব্দুল ওয়ারেছ (জামায়াত)
জয়পুরহাট
জয়পুরহাট-১ — মো. ফজলুর রহমান সাঈদ (জামায়াত)
জয়পুরহাট-2 — মো. আব্দুল বারী (বিএনপি)
বগুড়া
বগুড়া-১ — কাজী রফিকুল ইসলাম (বিএনপি)
বগুড়া-২ — মীর শাহে আলম (বিএনপি)
বগুড়া-৩ — মো. আব্দুল মহিত তালুকদার (বিএনপি)
বগুড়া-৪ — মো. মোশারফ হোসেন (বিএনপি)
বগুড়া-৫ — গোলাম মোহাম্মদ সিরাজ (বিএনপি)
বগুড়া-৬ — তারেক রহমান (বিএনপি)
বগুড়া-৭ — মোরশেদ মিলটন (বিএনপি)
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ-১ — মো. কেরামত আলী (জামায়াত)
চাঁপাইনবাবগঞ্জ-২ — মু. মিজানুর রহমান (জামায়াত)
চাঁপাইনবাবগঞ্জ-৩ — মো. নূরুল ইসলাম (জামায়াত)
নওগাঁ
নওগাঁ-১ — মো. মোস্তাফিজুর রহমান (বিএনপি)
নওগাঁ-২ — মো. এনামুল হক (জামায়াত)
নওগাঁ-৩ — মো. ফজলে হুদা (বিএনপি)
নওগাঁ-৪ — ইকরামুল বারী টিপু (বিএনপি)
নওগাঁ-৫ — মো. জাহিদুল ইসলাম ধলু (বিএনপি)
নওগাঁ-৬ — শেখ মো. রেজাউল ইসলাম (বিএনপি)
রাজশাহী
রাজশাহী-১ — মো. মুজিবুর রহমান (জামায়াত)
রাজশাহী-২ — মো. মিজানুর রহমান মিনু (বিএনপি)
রাজশাহী-৩ — মোহাম্মদ শফিকুল হক মিলন (বিএনপি)
রাজশাহী-৪ — মো. আব্দুল বারী সরদার (জামায়াত)
রাজশাহী-৫ — অধ্যাপক নজরুল ইসলাম (বিএনপি)
রাজশাহী-৬ — মো. আবু সাইদ চাঁদ (বিএনপি)
নাটোর
নাটোর-১ — ফারজানা শারমীন (বিএনপি)
নাটোর-২ — এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (বিএনপি)
নাটোর-৩ — মো. আনোয়ারুল ইসলাম (বিএনপি)
নাটোর-৪ — মো. আব্দুল আজিজ (বিএনপি)
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ-১ — মো. সেলিম রেজা (বিএনপি)
সিরাজগঞ্জ-২ — ইকবাল হাসান মাহ্মুদ (বিএনপি)
সিরাজগঞ্জ-৩ — মো. আয়নুল হক (বিএনপি)
সিরাজগঞ্জ-৪ — মো. রফিকুল ইসলাম খান (জামায়াত)
সিরাজগঞ্জ-৫ — মো. আমিরুল ইসলাম খান (বিএনপি)
সিরাজগঞ্জ-৬ — এম. এ. মুহিত (বিএনপি)
পাবনা
পাবনা-১ — মোহাম্মদ নাজিবুর রহমান (জামায়াত)
পাবনা-২ — এ কে এম সেলিম রেজা হাবিব (বিএনপি)
পাবনা-৩ — মুহাম্মাদ আলী আছগার (জামায়াত)
পাবনা-৪ — মো. আবু তালেব মন্ডল (জামায়াত)
পাবনা-৫ — মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস (বিএনপি)
মেহেরপুর
মেহেরপুর-১ — মো. তাজউদ্দীন খান (জামায়াত)
মেহেরপুর-২ — মো. নাজমুল হুদা (জামায়াত)
কুষ্টিয়া
কুষ্টিয়া-১ — রেজা আহাম্মেদ (বিএনপি)
কুষ্টিয়া-২ — মো. আব্দুল গফুর (জামায়াত)
কুষ্টিয়া-৩ — মো. আমির হামজা (জামায়াত)
কুষ্টিয়া-৪ — মো. আফজাল হোসেন (জামায়াত)
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা-১ — মো. মাসুদ পারভেজ (জামায়াত)
চুয়াডাঙ্গা-২ — মো. রুহুল আমিন (জামায়াত)
ঝিনাইদহ
ঝিনাইদহ-১ — মো. আসাদুজ্জামান (বিএনপি)
ঝিনাইদহ-২ — আলী আজম মো. আবু বকর (জামায়াত)
ঝিনাইদহ-৩ — মো. মতিয়ার রহমান (জামায়াত)
ঝিনাইদহ-৪ — মো. আবু তালিব (জামায়াত)
যশোর
যশোর-১ — মুহাম্মাদ আজীজুর রহমান (জামায়াত)
যশোর-২ — মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ (জামায়াত)
যশোর-৩ — অনিন্দ্য ইসলাম অমিত (বিএনপি)
যশোর-৪ — মো. গোলাম রছুল (জামায়াত)
যশোর-৫ — গাজী এনামুল হক (জামায়াত)
যশোর-৬ — মো. মোক্তার আলী (জামায়াত)
মাগুরা
মাগুরা-১ — মো. মনোয়ার হোসেন (বিএনপি)
মাগুরা-২ — নিতাই রায় চৌধুরী (বিএনপি)
নড়াইল
নড়াইল-১ — বিশ্বাস জাহাঙ্গীর আলম (বিএনপি)
নড়াইল-২ — মো. আতাউর রহমান (জামায়াত)
বাগেরহাট
বাগেরহাট-১ — মো. মশিউর রহমান খান (জামায়াত)
বাগেরহাট-২ — শেখ মনজুরুল হক (রাহাদ) (জামায়াত)
বাগেরহাট-৩ — শেখ ফরিদুল ইসলাম (বিএনপি)
বাগেরহাট-৪ — মো. আব্দুল আলীম (জামায়াত)
খুলনা
খুলনা-১ — আমীর এজাজ খান (বিএনপি)
খুলনা-২ — শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল (জামায়াত)
খুলনা-৩ — রকিবুল ইসলাম (বিএনপি)
খুলনা-৪ — এস কে আজিজুল বারী (বিএনপি)
খুলনা-৫ — মোহাম্মদ আলি আসগার (বিএনপি)
খুলনা-৬ — মো. আবুল কালাম আজাদ (জামায়াত)
সাতক্ষীরা
সাতক্ষীরা-১ — মো. ইজ্জত উল্লাহ (জামায়াত)
সাতক্ষীরা-২ — মুহাম্মাদ আব্দুল খালেক (জামায়াত)
সাতক্ষীরা-৩ — হাফেজ মুহা. রবিউল বাশার (জামায়াত)
সাতক্ষীরা-৪ — জি. এম. নজরুল ইসলাম (জামায়াত)
বরগুনা
বরগুনা-১ — মো. অলি উল্লাহ (ইসলামী আন্দোলন)
বরগুনা-২ — মো. নূরুল ইসলাম (বিএনপি)
পটুয়াখালী
পটুয়াখালী-১ — আলতাফ হোসেন চৌধুরী (বিএনপি)
পটুয়াখালী-২ — মো. শফিকুল ইসলাম (জামায়াত)
পটুয়াখালী-৩ — মো. নুরুল হক (জিওপি)
পটুয়াখালী-৪ — এ বি এম মোশাররফ হোসেন (বিএনপি)
ভোলা
ভোলা-১ — আন্দালিব রহমান (বিজেপি)
ভোলা-২ — মো. হাফিজ ইব্রাহিম (বিএনপি)
ভোলা-৩ — হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম (বিএনপি)
ভোলা-৪ — মোহাম্মদ নূরুল ইসলাম (বিএনপি)
বরিশাল
বরিশাল-১ — জহির উদ্দিন স্বপন (বিএনপি)
বরিশাল-২ — সরদার সরফুদ্দিন আহমেদ (বিএনপি)
বরিশাল-৩ — জয়নুল আবেদীন (বিএনপি)
বরিশাল-৪ — মো. রাজিব আহসান (বিএনপি)
বরিশাল-৫ — মো. মজিবর রহমান সরওয়ার (বিএনপি)
বরিশাল-৬ — আবুল হোসেন খান (বিএনপি)
ঝালকাঠি
ঝালকাঠি-১ — রফিকুল ইসলাম জামাল (বিএনপি)
ঝালকাঠি-২ — ইসরাত সুলতানা ইলেন ভূট্টো (বিএনপি)
পিরোজপুর
পিরোজপুর-১ — মাসুদ সাঈদী (জামায়াত)
পিরোজপুর-২ — আহম্মদ সোহেল মনজুর (বিএনপি)
পিরোজপুর-৩ — মো. রুহুল আমীন দুলাল (বিএনপি)
টাঙ্গাইল
টাঙ্গাইল-১: ফকির মাহবুব আনাম — বিএনপি
টাঙ্গাইল-২: মো. আবদুস সালাম পিন্টু — বিএনপি
টাঙ্গাইল-৩: মো. লুৎফর রহমান খান আজাদ — স্বতন্ত্র
টাঙ্গাইল-৪: মো. লুৎফর রহমান — বিএনপি
টাঙ্গাইল-৫: সুলতান সালাউদ্দিন টুকু — বিএনপি
টাঙ্গাইল-৬: মো. রবিউল আওয়াল — বিএনপি
টাঙ্গাইল-৭: আবুল কালাম আজাদ সিদ্দিকী — বিএনপি
টাঙ্গাইল-৮: আহমেদ আযম খান — বিএনপি
জামালপুর
জামালপুর-১: এম রশিদুজ্জামান মিল্লাত — বিএনপি
জামালপুর-২: এ. ই. সুলতান মাহমুদ বাবু — বিএনপি
জামালপুর-৩: মো. মোস্তাফিজুর রহমান বাবুল — বিএনপি
জামালপুর-৪: মো. ফরিদুল কবীর তালুকদার — বিএনপি
জামালপুর-৫: শাহ মো. ওয়ারেছ আলী মামুন — বিএনপি
শেরপুর
শেরপুর-১: মো. রাশেদুল ইসলাম রাশেদ — জামায়াতে ইসলামী
শেরপুর-২: মোহাম্মদ ফাহিম চৌধুরী — বিএনপি
ময়মনসিংহ
ময়মনসিংহ-১: মোহাম্মদ সালমান ওমর — স্বতন্ত্র
ময়মনসিংহ-২: মুহাম্মদুল্লাহ — খেলাফত মজলিস
ময়মনসিংহ-৩: এম ইকবাল হোসেইন — বিএনপি
ময়মনসিংহ-৪: মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ — বিএনপি
ময়মনসিংহ-৫: মোহাম্মদ জাকির হোসেন — বিএনপি
ময়মনসিংহ-৬: মো. কামরুল হাসান — জামায়াতে ইসলামী
ময়মনসিংহ-৭: ডা. মো. মাহাবুবুর রহমান — বিএনপি
ময়মনসিংহ-৮: লুৎফুল্লাহেল মাজেদ — বিএনপি
ময়মনসিংহ-৯: ইয়াসের খান চৌধুরী — বিএনপি
ময়মনসিংহ-১০: মোহাম্মদ আক্তারুজ্জামান — বিএনপি
ময়মনসিংহ-১১: ফখর উদ্দিন আহমেদ — বিএনপি
নেত্রকোণা
নেত্রকোণা-১: ব্যারিস্টার কায়সার কামাল — বিএনপি
নেত্রকোণা-২: মো. আনোয়ারুল হক — বিএনপি
নেত্রকোণা-৩: রফিকুল ইসলাম হিলালী — বিএনপি
নেত্রকোণা-৪: মো. লুৎফুজ্জামান বাবর — বিএনপি
নেত্রকোণা-৫: মাছুম মোস্তফা — জামায়াতে ইসলামী
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ-১: মাজহারুল ইসলাম — বিএনপি
কিশোরগঞ্জ-২: এডভোকেট মো. জালাল উদ্দীন — বিএনপি
কিশোরগঞ্জ-৩: ড. মুহাম্মদ ওসমান ফারুক — বিএনপি
কিশোরগঞ্জ-৪: মো. ফজলুর রহমান — বিএনপি
কিশোরগঞ্জ-৫: শেখ মজিবুর রহমান ইকবাল — স্বতন্ত্র
কিশোরগঞ্জ-৬: মো. শরীফুল আলম — বিএনপি
মানিকগঞ্জ
মানিকগঞ্জ-১: এস এ জিন্নাহ কবীর — বিএনপি
মানিকগঞ্জ-২: মঈনুল ইসলাম খান — বিএনপি
মানিকগঞ্জ-৩: আফরোজা খানম — বিএনপি
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ-১: মো. আব্দুল্লাহ — বিএনপি
মুন্সীগঞ্জ-২: আব্দুস সালাম আজাদ — বিএনপি
মুন্সীগঞ্জ-৩: মো. কামরুজ্জামান — বিএনপি
ঢাকা
ঢাকা-১: খোন্দকার আবু আশফাক — বিএনপি
ঢাকা-২: মো. আমানউল্লাহ আমান — বিএনপি
ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায় — বিএনপি
ঢাকা-৪: সৈয়দ জয়নুল আবেদীন — জামায়াতে ইসলামী
ঢাকা-৫: মোহাম্মদ কামাল হোসেন — জামায়াতে ইসলামী
ঢাকা-৬: ইশরাক হোসেন — বিএনপি
ঢাকা-৭: হামিদুর রহমান — বিএনপি
ঢাকা-৮: মির্জা আব্বাস উদ্দিন আহমেদ — বিএনপি
ঢাকা-৯: হাবিবুর রশিদ — বিএনপি
ঢাকা-১০: শেখ রবিউল আলম — বিএনপি
ঢাকা-১১: মো. নাহিদ ইসলাম — এনসিপি
ঢাকা-১২: মো. সাইফুল আলম — জামায়াতে ইসলামী
ঢাকা-১৩: ববি হাজ্জাজ — বিএনপি
ঢাকা-১৪: মীর আহমাদ বিনকাসেম — জামায়াতে ইসলামী
ঢাকা-১৫: মো. শফিকুর রহমান — জামায়াতে ইসলামী
ঢাকা-১৬: মো. আব্দুল বাতেন — জামায়াতে ইসলামী
ঢাকা-১৭: তারেক রহমান — বিএনপি
ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন — বিএনপি
ঢাকা-১৯: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন — বিএনপি
ঢাকা-২০: মো. তমিজ উদ্দিন — বিএনপি
গাজীপুর
গাজীপুর-১: মো. মজিবুর রহমান — বিএনপি
গাজীপুর-২: এম মঞ্জুরুল করিম রনি — বিএনপি
গাজীপুর-৩: এস.এম. রফিকুল ইসলাম — বিএনপি
গাজীপুর-৪: সালাহ উদ্দিন — জামায়াতে ইসলামী
গাজীপুর-৫: এ. কে. এম. ফজলুল হক মিলন — বিএনপি
নরসিংদী
নরসিংদী-১: খায়রুল কবির খোকন — বিএনপি
নরসিংদী-২: ড. আবদুল মঈন খান — বিএনপি
নরসিংদী-৩: মনজুর এলাহী — বিএনপি
নরসিংদী-৪: সরদার মো. সাখাওয়াত হোসেন — বিএনপি
নরসিংদী-৫: মো. আশরাফ উদ্দিন — বিএনপি
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-১: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া — বিএনপি
নারায়ণগঞ্জ-২: মো. নজরুল ইসলাম আজাদ — বিএনপি
নারায়ণগঞ্জ-৩: আজহারুল ইসলাম মান্নান — বিএনপি
নারায়ণগঞ্জ-৪: আব্দুল্লাহ আল আমিন — এনসিপি
নারায়ণগঞ্জ-৫: আবুল কালাম — বিএনপি
রাজবাড়ী
রাজবাড়ী-১: আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম — বিএনপি
রাজবাড়ী-২: মো. হারুন-অর-রশিদ — বিএনপি
ফরিদপুর
ফরিদপুর-১: মো. ইলিয়াস মোল্লা — জামায়াতে ইসলামী
ফরিদপুর-২: শামা ওবায়েদ ইসলাম — বিএনপি
ফরিদপুর-৩: নায়াব ইউসুফ আহমেদ — বিএনপি
ফরিদপুর-৪: মো. শহিদুল ইসলাম — বিএনপি
গোপালগঞ্জ
গোপালগঞ্জ-১: মো. সেলিমুজ্জামান মোল্যা — বিএনপি
গোপালগঞ্জ-২: কে এম বাবর — বিএনপি
গোপালগঞ্জ-৩: এস. এম. জিলানী — বিএনপি
মাদারীপুর
মাদারীপুর-১: সাইদ উদ্দিন আহমাদ হানজালা — খেলাফত মজলিস
মাদারীপুর-২: মো. জাহান্দার আলী মিয়া — বিএনপি
মাদারীপুর-৩: আনিছুর রহমান — বিএনপি
শরীয়তপুর
শরীয়তপুর-১: সাঈদ আহমেদ — বিএনপি
শরীয়তপুর-২: মো. সফিকুর রহমান (কিরন) — বিএনপি
শরীয়তপুর-৩: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু — বিএনপি
সুনামগঞ্জ
সুনামগঞ্জ-১: কামরুজ্জামান কামরুল — বিএনপি
সুনামগঞ্জ-২: মো. নাছির চৌধুরী — বিএনপি
সুনামগঞ্জ-৩: মোহাম্মদ কয়ছর আহমেদ — বিএনপি
সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম — বিএনপি
সুনামগঞ্জ-৫: কলিম উদ্দিন আহমেদ — বিএনপি
সিলেট
সিলেট-১: খন্দকার আবদুল মুক্তাদীর — বিএনপি
সিলেট-২: মোছা. তাহসিনা রুশদীর — বিএনপি
সিলেট-৩: মোহাম্মদ আব্দুল মালিক — বিএনপি
সিলেট-৪: আরিফুল হক চৌধুরী — বিএনপি
সিলেট-৫: মোহাম্মদ আবুল হাসান — খেলাফত মজলিস
সিলেট-৬: এমরান আহমদ চৌধুরী — বিএনপি
মৌলভীবাজার
মৌলভীবাজার-১: নাসির উদ্দিন আহমেদ — বিএনপি
মৌলভীবাজার-২: মো. শওকতুল ইসলাম — বিএনপি
মৌলভীবাজার-৩: নাসের রহমান — বিএনপি
মৌলভীবাজার-৪: মো. মুজিবুর রহমান চৌধুরী — বিএনপি
হবিগঞ্জ
হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া — বিএনপি
হবিগঞ্জ-২: আবু মনসুর সাখাওয়াত হাসান — বিএনপি
হবিগঞ্জ-৩: আলহাজ্ব মো. জি কে গউছ — বিএনপি
হবিগঞ্জ-৪: এস. এম. ফয়সল — বিএনপি
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া-১: এম. এ. হান্নান — বিএনপি
ব্রাহ্মণবাড়িয়া-২: রুমিন ফারহানা — স্বতন্ত্র
ব্রাহ্মণবাড়িয়া-৩: মো. খালেদ হোসেন মাহবুব — বিএনপি
ব্রাহ্মণবাড়িয়া-৪: মুশফিকুর রহমান — বিএনপি
ব্রাহ্মণবাড়িয়া-৫: মো. আবদুল মান্নান — বিএনপি
ব্রাহ্মণবাড়িয়া-৬: মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি — গণসংহতি আন্দোলন
কুমিল্লা
কুমিল্লা-১: ড. খন্দকার মোশাররফ হোসেন — বিএনপি
কুমিল্লা-২: মো. সেলিম ভূঁইয়া — বিএনপি
কুমিল্লা-৩: কাজী শাহ মফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) — বিএনপি
কুমিল্লা-৪: মো. আবুল হাসনাত — এনসিপি
কুমিল্লা-৫: মো. জসীম উদ্দিন — বিএনপি
কুমিল্লা-৬: মো. মনিরুল হক চৌধুরী — বিএনপি
কুমিল্লা-৭: আতিকুল আলম — স্বতন্ত্র
কুমিল্লা-৮: জাকারিয়া তাহের — বিএনপি
কুমিল্লা-৯: মো. আবুল কালাম — বিএনপি
কুমিল্লা-১০: মো. মোবাশ্বের আলম ভুঁইয়া — বিএনপি
কুমিল্লা-১১: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের — জামায়াতে ইসলামী
চাঁদপুর
চাঁদপুর-১: আ ন ম এহছানুল হক মিলন — বিএনপি
চাঁদপুর-২: মো. জালাল উদ্দিন — বিএনপি
চাঁদপুর-৩: শেখ ফরিদ আহম্মেদ — বিএনপি
চাঁদপুর-৪: মো. আবদুল হান্নান — স্বতন্ত্র
চাঁদপুর-৫: মো. মমিনুল হক — বিএনপি
ফেনী
ফেনী-১: মুন্সী রফিকুল আলম মজনু — বিএনপি
ফেনী-২: জয়নাল আবদিন — বিএনপি
ফেনী-৩: আবদুল আউয়াল মিন্টু — বিএনপি
নোয়াখালী
নোয়াখালী-১: এ এম মাহবুব উদ্দিন — বিএনপি
নোয়াখালী-২: জয়নুল আবদিন ফারুক — বিএনপি
নোয়াখালী-৩: মো. বরকত উল্লাহ বুলু — বিএনপি
নোয়াখালী-৪: মো. শাহজাহান — বিএনপি
নোয়াখালী-৫: মোহাম্মদ ফখরুল ইসলাম — বিএনপি
নোয়াখালী-৬: আবদুল হান্নান মাসউদ — এনসিপি
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর-১: মো. শাহাদাত হোসেন — বিএনপি
লক্ষ্মীপুর-২: মো. আবুল খায়ের ভূঁইয়া — বিএনপি
লক্ষ্মীপুর-৩: মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি — বিএনপি
লক্ষ্মীপুর-৪: এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান) — বিএনপি
চট্টগ্রাম
চট্টগ্রাম-১: নুরুল আমিন — বিএনপি
চট্টগ্রাম-৩: মোস্তফা কামাল পাশা — বিএনপি
চট্টগ্রাম-৫: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন — বিএনপি
চট্টগ্রাম-৬: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী — বিএনপি
চট্টগ্রাম-৭: হুমাম কাদের চৌধুরী — বিএনপি
চট্টগ্রাম-৮: এরশাদ উল্লাহ — বিএনপি
চট্টগ্রাম-৯: মোহাম্মদ আবু সুফিয়ান — বিএনপি
চট্টগ্রাম-১০: সাঈদ আল নোমান — বিএনপি
চট্টগ্রাম-১১: আমীর খসরু মাহমুদ চৌধুরী — বিএনপি
চট্টগ্রাম-১২: মোহাম্মদ এনামুল হক — বিএনপি
চট্টগ্রাম-১৩: সরওয়ার জামাল নিজাম — বিএনপি
চট্টগ্রাম-১৪: আলহাজ জসীম উদ্দীন আহমেদ — বিএনপি
চট্টগ্রাম-১৫: শাহজাহান চৌধুরী — জামায়াতে ইসলামী
চট্টগ্রাম-১৬: মোহাম্মদ জহিরুল ইসলাম — জামায়াতে ইসলামী
কক্সবাজার
কক্সবাজার-১: সালাহউদ্দিন আহমদ — বিএনপি
কক্সবাজার-২: আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ — বিএনপি
কক্সবাজার-৩: লুৎফুর রহমান — বিএনপি
কক্সবাজার-৪: শাহজাহান চৌধুরী — বিএনপি
পার্বত্য জেলা
খাগড়াছড়ি: আবদুল ওয়াদুদ ভূঁঞা — বিএনপি
রাঙ্গামাটি: দীপেন দেওয়ান — বিএনপি
বান্দরবান: সাচিং প্রু — বিএনপি
Leave a Reply