1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

তিতাসে মানবজমিনের সাংবাদিকের উপর স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলার অভিযোগ

সাকিব হোসাইন কুমিল্লা সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
দৈনিক মানব জমিন পত্রিকার কুমিল্লা জেলার তিতাস উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য সচিব মো. জুয়েল রানার উপর কুমিল্লা উঃ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য রাজিব মুন্সির নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে পরিকল্পিত ভাবে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩১ জুলাই) বিকাল ৫টায় তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের হযরত আলীর চায়ের দোকানে।
অভিযোগ তুলে সাংবাদিক জুয়েল রানা বলেন, বিকালে বাতাকান্দি বাজারে হযরত আলীর চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন। এসময় তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিব মুন্সি ও তার সাঙ্গপাঙ্গ সাদ্দাম, হিরনসহ আরও কয়েকজন সন্ত্রাসী অতর্কিত ভাবে তাকে মারধর শুরু করেন। এসময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এর আগে সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের সংবাদ সংগ্রহ করতে তিতাস উপজেলায় গেলে সাংবাদিক জুয়েলকে হুমকি দেন রাজিব। সাংবাদিক জুয়েল আরও জানান, ৩০ জুলাই তার ফেসবুক আইডি থেকে তিতাস উপজেলা  মহিলা আওয়ালীগ নেতৃদের লাল শাড়ি পরা একটি ছবি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টকে কেন্দ্র করেই এই হামলা করে তারা।
ঘটনায় অভিযুক্ত কুমিল্লা উঃ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাজিব মুন্সি বলেন, গতকাল জুয়েল রানা তিতাস উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের ২/১ মাস আগের একটি পিকনিকের লাল শাড়ি পরিহিত ছবি দিয়ে ফেইসবুকে স্টাটাস দেয় তিতাস উপজেলা আওয়ামী মহিলা লীগ পুরাই লাল। সেখানে অনেকেই মহিলা নেতৃবৃন্দ কে নিয়ে বাজে মন্তব্য করেছেন বিষয়টা আমার খারাপ লাগে। পরে আজ সকালে উপজেলায় প্রোগ্রামে জুয়েল এর সাথে দেখা হলে আমি বলি ভাই আপনি বিএনপি করেন না কি করেন জানিনা। তবে পক্ষপাতিত্ব না করে কোন ব্যাক্তিকে আঘাত করে পোষ্ট দেয়া আপনার ঠিক হয় নাই। ব্যাক্তি কে আঘাত করে পোষ্ট না দিয়ে আপনি ব্যাক্তিগত ভাবে বলতে পারতেন। কাউকে ম্যানশন করে পোষ্ট দেয়া ঠিক হয় নাই। তারপর এ পর্যন্ত কথা সেখানে শেষ এরপর বাজারে কি হয়ছে না হয়েছে সে বিষয়ে আমি অবগত না।
সাংবাদিকের হামলার ঘটনাটি তিতাস থানায় অবহিত করা হলে তাৎক্ষণিক উপপরিদর্শক (এস আই) তানভীরকে ঘটনা স্থলে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park