1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

তিতাসে নিরাপদ পানি সরবরাহের ঙ্কিম নির্মাণ

সাকিব হোসাইন তিতাস(কুমিল্লা) সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) এর মানব সম্পদ উন্নয়নে গ্রামীন পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প কর্তৃক নিরাপদ ও সুপেয় পানির চাহিদা পূরণের লক্ষ্যে কুমিল্লার তিতাসে পানি সরবরাহ বড় স্কিম স্থাপনের নির্মাণ কাজ চলছে।
এই স্কিমের মাধ্যমে ইউনিয়নের ৩৫০-৭০০ বাড়িতে পাইপ লাইনের দ্বারা নিরাপদ পানি সরবরাহ করে সুপেয় পানির চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়নকারী অধিদপ্তর।
সরেজমিনে (১০মার্চ) উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ঠাকুর পুকুর পাড় সংলগ্ন পোড়াকান্দির চকে গিয়ে দেখা যায়, গ্রামীন পানি সরবরহ স্কিম ব্যস্তায়নের জন্য খাম্প সহ ২টি উৎপাদক নলকূপ, ওভারহেড ট্যাংক, পাম্প হাউজ নির্মাণ সহ প্রয়োজন অনুযায়ী ট্রিটমেন্ট প্লান স্থাপনকরণ নির্মাণ কাজ চলছে।
জানা যায়, প্রকল্পটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন পলাশ। প্রকল্পটি বাস্তবায়ন করতে ১০ শতক জমি ৩০বছরের জন্য জনকল্যাণে ব্যবহারের অনুমতি দিয়ে ইউনিয়ন পরিষদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেন সংশ্লিষ্টরা। ইউনিয়ন পরিষদ যথারীতি বার্ষিক খাজনাদি প্রদান করিয়া জমিটি ০৩-১০-২০২৪ইং থেকে ০৩-১০-২০৫৪ইং তারিখ পর্যন্ত ব্যবহার করতে পারবে। জনস্বার্থে প্রকল্পের জন্য জায়গা দেয়ায় স্থানীয় জনমনে প্রশংসায় ভাসছেন মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।
এলাকার স্থানীয় সুশীল সমাজের লোকজন বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এই অঞ্চলের সাধারণ মানুষের জীবনধারা ও জনস্বাস্থ্য উন্নয়নে ব্যাপক পরিবর্তনের ছোঁয়া লাগবে। প্রকল্পটি বাস্তবায়ন করতে নিঃস্বার্থ ভাবে জমি দিয়ে সহযোগিতা করায় দেলোয়ার হোসেন পলাশকে ধন্যবাদ৷ মানবতার কল্যাণে এইভাবেই যেনো সামনে এগিয়ে যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ এই প্রত্যাশা রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park