1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

তিতাসে দুদিন ব্যাপী “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ” মেলার প্রদর্শনী উদ্বোধন

সাকিব হোসাইন কুমিল্লা সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
কুমিল্লার তিতাসে অনুষ্ঠানিক ভাবে দুদিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর মেলা প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১২টায় তিতাস উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমি সুপারভাইজার সানজিদা আক্তার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান, প্রানী সম্পদ কর্মকর্তা ড. ওমর ফারুক, ওসি তদন্ত রুহুল আমিন, সমাজসেবা অফিসার সেতারুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। জানা যায়, দুইদিনব্যাপী জাতীয় এ বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলার থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্ভাবনী নিয়ে ১৩টি স্টল খোলা হয়েছে। স্টল গুলিতে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার কোমলমতি ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী বিভিন্ন প্রযুক্তি প্রকল্প তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park