1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

তিতাসে আ’লীগের নেতা-কর্মীর সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেওয়ায় বিএনপি নেতাদের বহিষ্কারের দাবি তৃনমূলের

সাকিব হোসাইন কুমিল্লা সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
কুমিল্লার তিতাসে ভিটিকান্দি ৬নং ওয়ার্ড বিএনপি শাখা’র ব্যানারে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলের মঞ্চে আ’লীগের নেতাকর্মীদের সাথে অংশগ্রহণকারী বিএনপি নেতাদের বহিষ্কারের দাবি জানিয়েছেন দলীয় তৃনমূলের নেতাকর্মীরা। ইতিমধ্যে এ ইফতার মাহফিলে যোগদান করায় এক নেতাকে দল থেকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
জানা যায়, গত ২২মার্চ অনুষ্ঠিত উপরোক্ত এ ইফতার মাহফিলের মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সরকার, যুগ্ম আহ্বায়ক ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী, সদস্য মো. আলী ও ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম খোকা। ইফতার মাহফিলের আলোচনা সভার মঞ্চে আ’লীগের হাইব্রিড পদধারী নেতা-কর্মীদের সাথে বিএনপির এ নেতাদের অংশগ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে এবং দাবি তুলেন এ ইফতার মাহফিলে অংশগ্রহণকারী দলীয় নেতাদের বহিষ্কারের।
এঘটনায় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে (২৬ মার্চ) ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম খোকাকে দল থেকে শোকজ নোটিশ দেওয়া হয়।
এদিকে গত শুক্রবার (২৮ মার্চ) অনুষ্ঠিত ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি শাখা’র ১,২,৩ ও ৪নং ওয়ার্ডের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়াসহ দলের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত হলে সংক্ষিপ্ত আলোচনা সভায় “আ’লীগের নেতাকর্মীদের সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণকারী এসকল বিএনপি নেতাদের” দ্রুত বহিষ্কার এর জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন দলের বিভিন্ন ইউনিটের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসা: রুবি ইসলাম, আব্দুস সালাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক কাজী কবির হোসেন সেন্টু, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ফরিদ সরকার, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ, সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, উপজেলা জাসাসের আহবায়ক সামির হোসেন, সদস্য সচিব এডভোকেট দেলোয়ার হোসেন প্রধান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ফাহিম সরকার, স্বেচ্ছাসেবক দলের নেতা মানিক, শ্রমিকদলের নেতা আবু কালামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park